"দান করলে সম্পদ বাড়ে"- ব্যাখ্যা কর।
উত্তর: “দান করলে সম্পদ বাড়ে"- বাক্যটিতে দানশীলতার গুরুত্ব প্রকাশ পেয়েছে। দান করার মাধ্যমে মানুষের ইমানের বহিঃপ্রকাশ ঘটে। বাহ্যিকভাবে এতে দেখা যায় যে, সম্পদ কমে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এতে সম্পদ কমে না; বরং আল্লাহ তায়ালা খুশি হয়ে দানশীল ব্যক্তিকে আরও প্রভূত পরিমাণে প্রতিদান দিয়ে থাকেন। তার অবশিষ্ট সম্পদে বরকত হয়। আসমানের ফেরেশতা প্রতিদিন সকালে তার পক্ষে আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন। তাই বলা যায়, দান করলে সম্পদ কমে না; বরং বাড়ে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
"দান করলে সম্পদ বাড়ে"- ব্যাখ্যা কর।
উত্তর