চিত্রে প্রদর্শিত 'ছক-ক' এর ইবাদতসমূহ কোন প্রকারের ইবাদত? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে প্রদর্শিত 'ছক-ক' এর ইবাদাতসমূহ 'হাক্কুল্লাহ' এর অন্তর্ভুক্ত। ইবাদত দুই ধরনের। যথা- (১) হাক্কুল্লাহ ও (২) হাক্কুল ইবাদ। আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ বলে। অর্থাৎ যে ইবাদতসমূহ শুধু আল্লাহ তায়ালার জন্য নির্দিষ্ট সেগুলোই হলো হাক্কুল্লাহ। যেমন- সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ পালন করা ইত্যাদি। আর হাক্কুল ইবাদ হলো সৃষ্টির সাথে সম্পৃক্ত অধিকার ও কর্তব্যকে বোঝায়। তাই 'ছক-ক'-এর ইবাদতটি হাক্কুল্লাহর পর্যায়ভুক্ত। চিত্রে প্রদর্শিত 'ছক-ক'-এর বিষয়বস্তু সাওম ও হজ, যা হাক্কুল্লাহর অন্তর্ভুক্ত। আর এ প্রকারের ইবাদতসমূহ শুধু আল্লাহর জন্যই নির্দিষ্ট। এর মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় এবং তাঁর দাসত্ব করার বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে ওঠে। পৃথক কোনো ব্যক্তি বা বস্তুর দাসত্ব বা স্বার্থ প্রকাশ পায় না। তাই বলা যায়, ছক-'ক' এ প্রদর্শিত ইবাদতটি হাক্কুল্লাহর অন্তর্ভুক্ত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত 'ছক-ক' এর ইবাদতসমূহ কোন প্রকারের ইবাদত? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর