শেয়ারFacebookWhatsApp

মিসেস তাহিরার কর্মকাণ্ডে কোন ইবাদত পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত মিসেস তাহিরার কর্মকাণ্ডে সাওম পালনের বিষয়টি পরিলক্ষিত হয়েছে। সাওম অর্থ বিরত থাকা। সাওমকে ফার্সিতে রোযা বলে। ইসলামি শরিয়তের পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। সাওম ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। সাওমের উদ্দেশ্য তাকওয়া বা খোদাভীতি অর্জন করা। সাওম হলো কোনো ব্যক্তি ও তার মন্দকাজের মাঝে ঢালস্বরূপ। মহানবি (স.) বলেছেন- “সাওম (রোযা) ঢালস্বরূপ।” (বুখারি ও মুসলিম) সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তায়ালা বলেন, “সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।" (বুখারি) সাওম মৌলিক ফরজ ইবাদত যদি কেউ তা অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। উদ্দীপকে মিসেস তাহিরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। তার এরূপ কর্মকাণ্ডে সাওম পালনের বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

মিসেস তাহিরার কর্মকাণ্ডে কোন ইবাদত পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মিসেস তাহিরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকেন। তার দুই ছেলে আজিম ও নাজিম বিশিষ্ট শিল্পপতি। আজিম তার সমুদয় সম্পদ থেকে শতকরা ২.৫ টাকা হারে হিসাব করে তা দিয়ে কয়েকটি গাভি কিনে এলাকার গরিবদের মাঝে বণ্টন করে দেন। আর নাজিম তার সম্পদের কোনো হিসাব না করে সামান্য অংশ গরিবদের মাঝে দেন। কারণ তিনি মনে করেন, গরিবদের কিছু অংশ দান করলেই হলো।

Dinajpur · 2024

উত্তর

আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে।

উত্তর

একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত একজন মুমিনকে (বিশ্বাসী) মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।" (সূরা আল-'আনকাবুত : ৪৫)

উত্তর

উদ্দীপকে বর্ণিত মিসেস তাহিরার কর্মকাণ্ডে সাওম পালনের বিষয়টি পরিলক্ষিত হয়েছে। সাওম অর্থ বিরত থাকা। সাওমকে ফার্সিতে রোযা বলে। ইসলামি শরিয়তের পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। সাওম ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। সাওমের উদ্দেশ্য তাকওয়া বা খোদাভীতি অর্জন করা। সাওম হলো কোনো ব্যক্তি ও তার মন্দকাজের মাঝে ঢালস্বরূপ। মহানবি (স.) বলেছেন- “সাওম (রোযা) ঢালস্বরূপ।” (বুখারি ও মুসলিম) সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তায়ালা বলেন, “সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।" (বুখারি) সাওম মৌলিক ফরজ ইবাদত যদি কেউ তা অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। উদ্দীপকে মিসেস তাহিরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। তার এরূপ কর্মকাণ্ডে সাওম পালনের বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আজিমের কর্মকাণ্ডে ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদাত যাকাত আদায়ের বিষয়টি পালিত হয়েছে এবং নাজিমের কর্মকাণ্ডে যাকাত আদায় লঙ্ঘিত হয়েছে। তাই আজিমের কর্মকাণ্ডটি গ্রহণযোগ্য। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ ভাগ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়। ইসলামে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয় বরং এটি অধিকার। যাকাত হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে যাকাত প্রদানকারী ব্যক্তির সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। অন্যদিকে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা সচল হয় এবং বেকারত্ব হ্রাস পায়, যা ধনী-গরিবের মধ্যে সমন্বয় সাধন করে। নিসাব পরিমাণ সম্পদের অধিকারী কেউ হলে এবং ওই সম্পদ তার নিকট এক বৎসর সঞ্চিত থাকলে তাকে শরিয়ত নির্ধারিত হারে যাকাত প্রদান করতে হয়। আল্লাহ তায়ালা বলেছেন, "তোমরা সালাত কায়েম কর এবং যাকাত আদায় কর।” (সূরা আন-নূর: ৫৬), তিনি আরও বলেছেন, “আপনি তাদের ধনসম্পদ থেকে সাদাকা (যাকাত) গ্রহণ করুন। এর মাধ্যমে আপনি তাদের পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন।" (সূরা আত্-তাওবা : ১০৩) যাকাত আদায়ের শর্ত হলো সমুদয় সম্পদ থেকে হিসাব করে বছর শেষে ২.৫ টাকা হারে নির্দিষ্ট খাতে প্রদান করা। উদ্দীপকে আমরা দেখতে পাই, আজিম তার সমুদয় সম্পদ হিসাব করে ২.৫ টাকা হারে গাভি কিনে এলাকার গরিবদের মাঝে বণ্টন করে দেন। তার এ কাজটি যাকাত আদায়ের জন্য গ্রহণযোগ্য। কিন্তু নাজিম তার সম্পদের কোনো হিসাব না করে সামান্য অংশ গরিবদের মাঝে দেন। তার এরূপ কাজ যাকাত আদায়ের জন্য গ্রহণযোগ্য নয়। তবে তার এ সামান্য অংশ গরিবদের মাঝে দেওয়া দান হিসেবে গণ্য হবে, যাকাত হিসেবে নয়।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।