জনাব রহিমের হজ পালন করা হয়েছে কি? তোমার মতামত উপস্থাপন কর।
উত্তর: জনাব রহিমের হজ পালন করা হয়নি। কেননা হজ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কার্যাবলি সম্পাদনের মাধ্যমে সম্পন্ন করতে হয়। হজ যিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করার মাধ্যমে সম্পাদিত হয়। এ ইবাদতটি সামর্থ্যবান মুসলিমের উপর ফরজ। যেমনوَلِلَّهِ عَلَى إِلَيْهِ سَبِيلًا النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ -অর্থাৎ, মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তার উপর আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ করা আবশ্যক (সূরা আলে ইমরান: আয়াত-৯৭)। রাসুলুল্লাহ (সা.) বলেন, মাকবুল (আল্লাহর নিকট গ্রহণীয়) হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নেই' (বুখারি ও মুসলিম)। হজ মুসলমানদের জীবনে তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। ধন-সম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করে রাজা-প্রজা, মালিক-ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়। একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয়। হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। বিশ্বভ্রাতৃত্ববোধ শেখায়। সুতরাং আমাদের মাঝে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের উচিত হজ ফরজ হলে যথাযথভাবে তা পালন করা। উদ্দীপকে জনাব রহিমের উপর হজ সম্পাদন করা ফরজ হলে তিনি হজে যাওয়া আসাবাবদ খরচ হিসাব করে উক্ত টাকা গরিব মিসকিনকে দান করেছেন। এতে হজ সম্পাদনের নিয়ম সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে। অতএব, বলা যায়, জনাব রহিমের হজ পালন করা হয়নি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জনাব রহিমের হজ পালন করা হয়েছে কি? তোমার মতামত উপস্থাপন কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর