জনাব রাফির কর্মকাণ্ডে কাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব রাফির কর্মকান্ডে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। জীবন ধারণের জন্য প্রত্যেক মানুষকেই একে অন্যের মুখাপেক্ষী হতে হয়। মালিক-শ্রমিকের ক্ষেত্রেও এ বিষয়টি সত্য। তাই তাদের মধ্যকার সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সহানুভূতিপূর্ণ ও দায়িত্বশীল। জনাব রাফির কর্মকাণ্ডে এ বিষয়টি অনুপস্থিত। উদ্দীপকে জনাব রাফি তার বাসার দারোয়ান, গাড়ির ড্রাইভার ও গৃহকর্মীর পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করেন না। নির্ধারিত কাজের অতিরিক্ত কাজ করলেও সহযোগিতা করেন না। তার এরূপ কর্মকাণ্ডে শ্রমিকের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। অথচ হযরত মুহাম্মাদ (সা.) বলেন, 'শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।' (ইবনে মাজাহ)। হাদিস দ্বারা শ্রমিকের পাওনা যত দ্রুত সম্ভব পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেননা শ্রমিকরা সাধারণত গরিব ও নিঃস্ব শ্রেণির হয়ে থাকে। তারা তাদের শ্রমের মজুরি দিয়ে চাল, ডাল, তরিতরকারি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে জীবনধারণ করে। তাই তার পাওনা পেতে দেরি হলে শ্রমিক ও তার পরিবার অভুক্ত থেকে কষ্ট পাবে। ফলে শ্রমিকের মাঝে অসন্তোষ দেখা দিবে এবং এ অসন্তোষ থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এমনকি উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। আর যদি শ্রমিক তার ন্যায্য পাওনা যথাসময়ে পায়, তাহলে তার মনে আনন্দ থাকবে এবং সে উৎসাহের সাথে কাজ করবে। ফলে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্দীপকের জনাব রাফি মুসলিম হয়েও নবি (সা.)-এর আদেশ লঙ্ঘন করেছেন। তার এ কাজ দ্বারা হাক্কুল ইবাদ বিঘ্নিত হয়েছে। শ্রমিকের পাওনা সঠিকভাবে দেওয়া উচিত। সুতরাং শ্রমিকদের পাওনা হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার। হাক্কুল ইবাদ পালনে আল্লাহ তায়ালা কঠোর নির্দেশ দিয়েছেন। অতএব জনাব রাফির উক্ত আচরণের সংশোধন হওয়া অপরিহার্য।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জনাব রাফির কর্মকাণ্ডে কাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর