রাফসানের পালনকৃত ইবাদতটি কতটুকু সঠিক? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: রাফসানের পালনকৃত ইবাদতটি পুরোপুরি সঠিক। এটি হলো ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ। হজ এর আভিধানিক অর্থ হলো- সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামের পরিভাষায়- আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে। উদ্দীপকে হালিম সাহেবের পালনকৃত ইবাদতে যেসব বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে তা হজের পালনীয় কাজগুলোকে নির্দেশ করে। তাই বলা যায়, হালিম সাহেব হজ পালন করেছেন। শর্তসাপেক্ষে মুমিনের জন্য হজ করা জীবনে একবার ফরজ। মহান আল্লাহ বলেন, 'মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, তার উপর আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা অবশ্য কর্তব্য' (সূরা আলে ইমরান: আয়াত-৯৭)। অন্যত্র তিনি এরশাদ করেন, 'একমাত্র আল্লাহর জন্য হজ ও উমরাহ পরিপূর্ণভাবে আঞ্জাম দাও' (সূরা আল বাকারা: আয়াত-১৯৬)। রাসুল (সা.) বলেন, 'যার উপর হজ ফরজ হয়েছে অথচ সে যদি হজ না করে, তবে আমি বলতে পারি না সে ইসলামের আদর্শের উপর মৃত্যুবরণ করল কি না' (বুখারি)। মহানবি (সা.) আরও বলেন, 'আল্লাহ যাকে হজ পালনের সামর্থ্য দিয়েছেন, যদি সে হজ না করে ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামের যন্ত্রণাদায়ক আগুনে পতিত হবে।' সুতরাং বলা যায়, হজ একটি ফরজ ইবাদত। হজ অস্বীকারকারী কাফের হয়ে যাবে। উদ্দীপকে রাফসান যেহেতু ওয়াজিব ছুটে যাওয়ার কারণে কুরবানির মাধ্যমে দম দিয়েছেন, সেহেতু তার ইবাদত পুরোপুরি সঠিক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
রাফসানের পালনকৃত ইবাদতটি কতটুকু সঠিক? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর