শেয়ারFacebookWhatsApp

জনাব কাওছারের আচরণে কী লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব কাওসারের আচরণে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে। শ্রমিকের দৈনন্দিন জীবন-জীবিকা মালিক শ্রেণির প্রদত্ত বেতন-ভাতার উপর নির্ভরশীল। তাই এ ব্যাপারে মহানবি (সা.) মালিক শ্রেণিকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন, জনাব কাউসার সাহেবের ক্ষেত্রে যা অনুসরণের ব্যত্যয় পরিলক্ষিত হয়। জনাব কাওছার একজন ধনী ব্যক্তি। তার কারখানায় শতাধিক শ্রমিক কাজ করে। কিন্তু তিনি নিয়মিত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেন না। ফলে শ্রমিক অসন্তোষ দেখা দেয় এবং শ্রমিকরা তার ওপর ক্ষিপ্ত হয়ে কারখানা আক্রমণ ও ভাংচুর করে। প্রকৃতপক্ষে তিনি শ্রমিকদের ব্যাপারে আল্লাহ ও রাসুল (সা.)-এর নির্দেশ অমান্য করেছেন। ইসলামে মালিক-শ্রমিক সম্পর্কের ক্ষেত্রে বলা হয়েছে-মালিকেরা যাতে শ্রমিকের প্রতি নির্দয় না হয়। তারা যেন তাদের প্রতি জুলুম না করে যথাযথভাবে তাদের মজুরি প্রদান করে। যেমন হযরত মুহাম্মাদ (সা.) এ সম্পর্কে বলেন- أَعْطُوًا الْأَجِيْرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يُجِفٌ عَرَقُهُ অর্থাৎ, 'শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও' (ইবনে মাজাহ)। তিনি আরও বলেন, 'মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ কর না' (বুখারি ও মুসলিম)। কিন্তু জনাব কাওসার সাহেব এসব নির্দেশ অমান্য করে অকারণে শ্রমিকদের পারিশ্রমিক দিতে বিলম্ব করেছেন। জনাব কাওসার সাহেব একজন শিল্পমালিক হয়েও শ্রমিকের মজুরি ঠিকমতো প্রদান করেননি। তিনি শ্রমিকের সাথে ইসলামের বিধানসম্মত আচরণ করেননি। তিনি রাসুল (সা.)-এর নির্দেশ অমান্য করেছেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের জনাব কাওছার সাহেবের আচরণে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

জনাব কাওছারের আচরণে কী লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব কাওছার একজন ধনী ব্যক্তি। তার কারখানায় শতাধিক শ্রমিক কাজ করেন। তিনি শ্রমিকদের ঠিকমতো বেতন পরিশোধ করেন না। তার কারখানায় মালিক-শ্রমিক সম্পর্ক সন্তোষজনক নয়। ফলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানা ভাঙচুর করে। অপরদিকে জনাব বশির তার অধীনস্ত কর্মচারীদের সাথে সম্পর্কও ভালো রাখেন ও যথাসময়ে বেতন পরিশোধ করেন এবং একটি বিশেষ মাসে সম্পদের সমুদয় হিসাব করে একটি অংশ গরিব শ্রমিকদের মাঝে বিতরণ করেন।

Jessore · 2023

উত্তর

অধীনস্ত কর্মচারীদের দৈনিক সত্তরবার ক্ষমা করা যেতে পারে।

উত্তর

ইসলামে ইলম শিক্ষার গুরুত্ব অত্যধিক। পবিত্র কুরআনের প্রথম নাজিলকৃত শব্দই হলো اِقْرَأَ তথা পড়ুন। পড়ার মাধ্যমে জ্ঞানার্জন হয় বিধায় মনুষ্যত্বের বিকাশ ঘটাতে এবং পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে জ্ঞানচর্চা অপরিহার্য। তাই ইসলাম জ্ঞানার্জনকে সকল মুসলিমের উপর ফরজ (আবশ্যক) করেছে। মহানবি হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, ইলম (জ্ঞান) অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। (ইবনে মাজাহ)

উত্তর

জনাব কাওসারের আচরণে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে। শ্রমিকের দৈনন্দিন জীবন-জীবিকা মালিক শ্রেণির প্রদত্ত বেতন-ভাতার উপর নির্ভরশীল। তাই এ ব্যাপারে মহানবি (সা.) মালিক শ্রেণিকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন, জনাব কাউসার সাহেবের ক্ষেত্রে যা অনুসরণের ব্যত্যয় পরিলক্ষিত হয়। জনাব কাওছার একজন ধনী ব্যক্তি। তার কারখানায় শতাধিক শ্রমিক কাজ করে। কিন্তু তিনি নিয়মিত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেন না। ফলে শ্রমিক অসন্তোষ দেখা দেয় এবং শ্রমিকরা তার ওপর ক্ষিপ্ত হয়ে কারখানা আক্রমণ ও ভাংচুর করে। প্রকৃতপক্ষে তিনি শ্রমিকদের ব্যাপারে আল্লাহ ও রাসুল (সা.)-এর নির্দেশ অমান্য করেছেন। ইসলামে মালিক-শ্রমিক সম্পর্কের ক্ষেত্রে বলা হয়েছে-মালিকেরা যাতে শ্রমিকের প্রতি নির্দয় না হয়। তারা যেন তাদের প্রতি জুলুম না করে যথাযথভাবে তাদের মজুরি প্রদান করে। যেমন হযরত মুহাম্মাদ (সা.) এ সম্পর্কে বলেন- أَعْطُوًا الْأَجِيْرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يُجِفٌ عَرَقُهُ অর্থাৎ, 'শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও' (ইবনে মাজাহ)। তিনি আরও বলেন, 'মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ কর না' (বুখারি ও মুসলিম)। কিন্তু জনাব কাওসার সাহেব এসব নির্দেশ অমান্য করে অকারণে শ্রমিকদের পারিশ্রমিক দিতে বিলম্ব করেছেন। জনাব কাওসার সাহেব একজন শিল্পমালিক হয়েও শ্রমিকের মজুরি ঠিকমতো প্রদান করেননি। তিনি শ্রমিকের সাথে ইসলামের বিধানসম্মত আচরণ করেননি। তিনি রাসুল (সা.)-এর নির্দেশ অমান্য করেছেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের জনাব কাওছার সাহেবের আচরণে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে।

উত্তর

জনাব বশিরের শেষ কাজটি যাকাতের অন্তর্ভুক্ত। যার সামাজিক গুরুত্ব অপরিসীম। এটি ইসলামের চতুর্থ স্তম্ভ। যাকাত শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। নিয়মিত যাকাত প্রদানে ধনীর সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। তাই একে যাকাত নামে নামকরণ করা হয়েছে। কোন মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাই হলো যাকাত। জনাব বশির এই ইবাদতটি পালন করেছেন। জনাব বশির অধীনস্ত কর্মচারীদের সাথে সম্পর্ক ভালো রাখেন এবং সম্পদের সমুদয় হিসাব করে একটি নির্দিষ্ট মাসে একটি অংশ গরিব শ্রমিকদের মাঝে বিতরণের মাধ্যমে তার ওপর অর্পিত ফরজ ইবাদত আদায় করেন। তিনি মূলত যাকাত আদায় করেছেন। আমাদের সমাজে ধনী-গরিব উভয় শ্রেণির মানুষ রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। তাই যাকাত এমনভাবে আদায় করতে হবে যাতে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। যাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মধ্যকার সম্পদের বৈষম্য দূর করে। যাকাত আদায় করা ফরজ। অস্বীকার করা কুফরি। যাকাতের মাধ্যমে ধনীর সম্পদ কমে না বরং বৃদ্ধি পায়। যেমন আল্লাহ তায়ালা বলেন- يَمْحَقُّ اللَّهُ الرِّبُوا وَيُرْبِي الصَّدَقْتِ অর্থাৎ, 'আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন।' (সূরা আল-বাকারা : আয়াত-২৭৬) উদ্দীপকে জনাব বশির তার অধীনস্ত কর্মচারীদের সাথে সম্পর্কও ভালো রাখেন ও যথাসময়ে বেতন পরিশোধ করেন এবং একটি বিশেষ মাসে সম্পদের সমুদয় হিসাব করে একটি অংশ গরিব শ্রমিকদের মাঝে বিতরণ করেন। যা যাকাত হিসেবে গণ্য। সুতরাং বলা যায় যে, যাকাতের গুরুত্ব অপরিসীম।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।