তুমি কি মনে কর আবির সাহেবের কর্মকান্ডের ফলে কারখানাটি বন্ধ হয়েছে? তার কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ; আমি মনে করি আবির সাহেবের কর্মকাণ্ডের ফলে কারখানাটি বন্ধ হয়েছে। তার কর্মকান্ডে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে। জীবনধারণের তাগিদে প্রত্যেক মানুষই কাজ করে। আর এ কর্মক্ষেত্রে অবস্থানগত কারণে কেউবা মালিক আবার কেউবা শ্রমিক হিসেবে কাজ করছেন। এক্ষেত্রে শ্রমিক মালিক পরস্পরের মুখাপেক্ষী। তাই ইসলামে মালিকদের আদেশ করা হয়েছে শ্রমিকদের সাথে ন্যায়সংগত আচরণ করার। তাদের ন্যায্য অধিকার প্রদান করার; কিন্তু উদ্দীপকের আবির সাহেব এ নির্দেশ অমান্য করে শ্রমিকদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। উদ্দীপকের আবির সাহেব একটি গার্মেন্টস কারখানার মালিক। কিন্তু সময়মতো তিনি শ্রমিকদের বেতনাদি পরিশোধ করেন না। বরং অনেক সময় তাদের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেন। মাঝেমধ্যেই কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। প্রকৃতপক্ষে তিনি শ্রমিকদের ব্যাপারে আল্লাহ ও রাসুল (সা.)-এর নির্দেশ অমান্য করেছেন। ইসলাম অধীনস্তদের সাথে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকিনদের সাথে ভালো আচরণ কর এবং নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধীনস্ত যেসব দাস-দাসী (শ্রমিক) রয়েছে তাদের প্রতি সদয় হও' (সূরা আন-নিসা: আয়াত-৬)। রাসুল (সা.) বলেন, 'শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও' (ইবনে মাজাহ)। কিন্তু উদ্দীপকের আবির সাহেব ইসলামের এসব নির্দেশ অমান্য করে শ্রমিকের অধিকার লঙ্ঘন করেছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
তুমি কি মনে কর আবির সাহেবের কর্মকান্ডের ফলে কারখানাটি বন্ধ হয়েছে? ত…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর