জনাব ইকবাল সাহেব এর ইবাদত চিহ্নিত করে মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব ইকবাল সাহেবের ইবাদতটি হজের অন্তর্ভুক্ত। মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় যার ভূমিকা অপরিসীম। এটি ইসলামের পঞ্চম স্তম্ভ। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে। হজ শুধু ঐ সমস্ত ধনী-মুসলমানের উপর ফরজ, যাদের পবিত্র মক্কায় যাতায়াত ও হজের কাজ সম্পাদনের আর্থিক ও দৈহিক সামর্থ্য রয়েছে। জনাব ইকবাল সাহেবের কাজে এ ইবাদতেরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, জনাব ইকবাল সাহেব বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি ইবাদত পালন করতে সৌদি আরব গমন করেন। এখানে উল্লিখিত ইবাদতটি মূলত হজ। কেননা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে শুধু হজ পালনের উদ্দেশ্যেই সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরিতে যেতে হয়। বিশ্বভ্রাতৃত্ব ও মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় এ ইবাদতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধনসম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করে বিশ্বভ্রাতৃত্ব তৈরি করে। রাজা-প্রজা, মালিক-ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়। একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয়। হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। তাই আমাদের হজ সম্পন্ন করা উচিত। কেননা রাসুল (সা.) বলেছেন, 'যে ব্যক্তি হজ করে সে যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়।' (ইবনে মাজাহ) সুতরাং বলা যায়, মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় হজের গুরুত্ব অপরিসীম।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জনাব ইকবাল সাহেব এর ইবাদত চিহ্নিত করে মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় এর…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর