জনাব মঈন উদ্দীন যে ইবাদতটির কথা উল্লেখ করেছেন তা চিহ্নিতপূর্বক এর শিক্ষা ও তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: জনাব মঈন উদ্দিন যে ইবাদতটির কথা উল্লেখ করেছেন তা হজ এর অন্তর্ভুক্ত। যার গুরুত্ব অপরিসীম। এটি ইসলামের পঞ্চম স্তম্ভ। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে। হজ শুধু ঐ সমস্ত ধনী-মুসলমানের উপর ফরজ, যাদের পবিত্র মক্কায় যাতায়াত ও হজের কাজ সম্পাদনের আর্থিক ও দৈহিক সামর্থ্য রয়েছে। উদ্দীপকের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক জনাব মঈন উদ্দীন এমন একটি ইবাদতের কথা বলেন, যার মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব গড়ে ওঠে এবং ইবাদত পালনকারী নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। হজ সম্পর্কে শিক্ষকের এ বক্তব্যটি সঠিক মানবজীবনে হজের শিক্ষা ও তাৎপর্য অনস্বীকার্য। মানুষের মধ্যে ধনসম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করে বিশ্বভ্রাতৃত্ব তৈরি করে। রাজা-প্রজা, মালিক-ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়। একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয়। হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। তাই আমাদের হজ সম্পন্ন করা উচিত। কেননা রাসুল (সা.) বলেছেন, 'যে ব্যক্তি হজ করে সে যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়।' (ইবনে মাজাহ) সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব মাঈন উদ্দিন হজের কথা বলেছেন, যা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত তাৎপর্যবহ ও গুরুত্বপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জনাব মঈন উদ্দীন যে ইবাদতটির কথা উল্লেখ করেছেন তা চিহ্নিতপূর্বক এর শ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর