শেয়ারFacebookWhatsApp

সালেহার বাবার আদায়কৃত সকল মৌলিক ভিত্তিগুলো মানব মণ্ডলীকে বিশ্বাস ও পালন করতে হবে কেন? ব্যাখ্যা কর।

উত্তর: সালেহার বাবার আদায়কৃত সকল মৌলিক ভিত্তিগুলো অর্থাৎ ইসলামের ভিত্তিগুলো মানব মন্ডলীকে বিশ্বাস ও পালন করতে হবে। হাদিসে মহানবি (সা.) ইসলামের পাঁচটি মূলভিত্তি একসাথে বর্ণনা করেছেন। এগুলো হলো ইমান, সালাত, যাকাত, হজ ও সাওম। এ পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি স্থাপিত। এর কোনো একটিকে বাদ দিলে ইসলাম পরিপূর্ণ হয় না। যা সালেহার বাবার আদায়কৃত ভিত্তিগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে সালেহার বাবা একজন ব্যবসায়ী। তিনি ব্যবসার পাশাপাশি ইসলামের মৌলিক ভিত্তিগুলো যথাযথভাবে বিশ্বাস ও সম্পাদন করে থাকেন। তার এ সকল বিশ্বাস ও কর্মকাণ্ড সকল মানুষের জন্য পালন করা অত্যাবশ্যক। এই হাদিসে মহানবি (সা.) উপমার মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করেছেন। বলা হয়েছে, ইসলাম হলো একটা তাঁবু সদৃশ ঘর। ইমান হলো তাঁবুর মধ্যস্থিত মূল খুঁটি। এটি অত্যন্ত গুরুত্বপূ র্ণ। এ মধ্যস্থিত খুঁটি ছাড়া তাঁবু দাঁড় করানো অসম্ভব। তাঁবুর বাকি চারটি খুঁটিও গুরুত্বপূর্ণ। এগুলো হলো সালাত, যাকাত, হজ ও সাওম। সবগুলো খুঁটি ঠিক থাকলে তাঁবু ঠিকভাবে দণ্ডায়মান থাকে। এর কোনো একটি খুঁটি না থাকলে তাঁবু ভূলুণ্ঠিত হয়। সুতরাং ইসলামের পূর্ণতার জন্য এ পাঁচটি ভিত্তির সবকটিই গুরুত্বপূর্ণ। একজন পূর্ণাঙ্গ মুসলিম ব্যক্তি এ পাঁচটি বিষয়ের প্রতি যথাযথ গুরুত্বারোপ করে থাকেন।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

সালেহার বাবার আদায়কৃত সকল মৌলিক ভিত্তিগুলো মানব মণ্ডলীকে বিশ্বাস ও …

উদ্দীপক

সালেহার বাবা একজন ব্যবসায়ী। তিনি ব্যবসার পাশাপাশি ইসলামের মৌলিক ভিত্তিগুলো যথাযথভাবে বিশ্বাস ও সম্পাদন করে থাকেন। আর রাহেলার বাবা গ্রামের বাড়ীতে বিশাল একটি ফলজ বাগান তৈরি করেন। শহরের মেয়ে রাহেলা বাগান দেখে বাবাকে বলেন, গ্রামের বাগানের ফলমূল পশুপাখি খেয়ে নষ্ট করে দেবে। তখন বাবা বললেন, এ কাজও দান হিসেবে গণ্য হবে।

Mymensingh · 2023

উত্তর

হাদিসের মূল বক্তব্যকে মতন বলা হয়।

উত্তর

ফরজ (فَرْضِ) অর্থ- অবশ্য পালনীয়, অত্যাবশ্যক। শরিয়তের যেসব বিধান কুরআন-সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে ফরজ বলা হয়। ফরজ কাজ কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যায় না। ফরজ অস্বীকার করলে ইমান থাকে না; বরং এর অস্বীকারকারী কাফির হয়।

উত্তর

সালেহার বাবার আদায়কৃত সকল মৌলিক ভিত্তিগুলো অর্থাৎ ইসলামের ভিত্তিগুলো মানব মন্ডলীকে বিশ্বাস ও পালন করতে হবে। হাদিসে মহানবি (সা.) ইসলামের পাঁচটি মূলভিত্তি একসাথে বর্ণনা করেছেন। এগুলো হলো ইমান, সালাত, যাকাত, হজ ও সাওম। এ পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি স্থাপিত। এর কোনো একটিকে বাদ দিলে ইসলাম পরিপূর্ণ হয় না। যা সালেহার বাবার আদায়কৃত ভিত্তিগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে সালেহার বাবা একজন ব্যবসায়ী। তিনি ব্যবসার পাশাপাশি ইসলামের মৌলিক ভিত্তিগুলো যথাযথভাবে বিশ্বাস ও সম্পাদন করে থাকেন। তার এ সকল বিশ্বাস ও কর্মকাণ্ড সকল মানুষের জন্য পালন করা অত্যাবশ্যক। এই হাদিসে মহানবি (সা.) উপমার মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করেছেন। বলা হয়েছে, ইসলাম হলো একটা তাঁবু সদৃশ ঘর। ইমান হলো তাঁবুর মধ্যস্থিত মূল খুঁটি। এটি অত্যন্ত গুরুত্বপূ র্ণ। এ মধ্যস্থিত খুঁটি ছাড়া তাঁবু দাঁড় করানো অসম্ভব। তাঁবুর বাকি চারটি খুঁটিও গুরুত্বপূর্ণ। এগুলো হলো সালাত, যাকাত, হজ ও সাওম। সবগুলো খুঁটি ঠিক থাকলে তাঁবু ঠিকভাবে দণ্ডায়মান থাকে। এর কোনো একটি খুঁটি না থাকলে তাঁবু ভূলুণ্ঠিত হয়। সুতরাং ইসলামের পূর্ণতার জন্য এ পাঁচটি ভিত্তির সবকটিই গুরুত্বপূর্ণ। একজন পূর্ণাঙ্গ মুসলিম ব্যক্তি এ পাঁচটি বিষয়ের প্রতি যথাযথ গুরুত্বারোপ করে থাকেন।

উত্তর

রাহেলার বাবা হাদিস-৪ (বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস) এর শিক্ষায় অনুপ্রাণিত হয়ে বাগান তৈরি করেছেন। বৃক্ষরোপণ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। মানুষ এর দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাকে। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি পাই। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অতুলনীয়। মহানবি (সা.) বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ দিয়েছেন। উদ্দীপকে রাহেলার বাবা গ্রামের বাড়িতে বিশাল একটি ফলজ বাগান তৈরি করে মূলত মহানবি (সা.)-এর হাদিসের ওপর আমল করেছেন। তার এ কাজটি সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। ফলে তিনি নিজের অজান্তেই অনেক সওয়াব লাভ করবেন। যেমন মহানবি (সা.) বলেন- مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانُ أَوْ بَهِيمَةً إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ .অর্থাৎ, 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।' (বুখারি ও মুসলিম) সুতরাং বলা যায়, হাদিসের আলোকে রাহেলার বাবার কাজটি সদকা হিসেবে গণ্য হবে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।