প্রতিবেশীর জানাযার নামাজে অনুপস্থিত থাকার কারণে হানিফ সাহেব গুনাহগার হবেন কি? আহকামের আলোকে তাঁর নামাজগুলোর হুকুম চিহ্নিত করে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: যেহেতু জানাযার নামাজ ফরজে কিফায়া, সেহেতু হানিফ সাহেবের পাড়া বা মহল্লার যদি কেহই জানাজায় উপস্থিত না হয়, তাহলে হানিফ সাহেব গুনাহগার হবেন। যদি একজনও উপস্থিত হয়, তবে গুনাহগার হবেন না। সকলেই সওয়াবের অংশীদার হবেন। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এই নামাজ বাদে আরও বিভিন্ন প্রকার নামাজ ইসলামি শরিয়ত নির্ধারণ করেছে, যা নফল, সুন্নত, মুস্তাহাব ও ওয়াজিব। প্রতিটি নামাজ আদায়ে অনেক সওয়াব রয়েছে। শুধু তাই নয়; এতে অনেক ফজিলত নিহীত। জনাব হানিফ সাহেব যে পাঁচওয়াক্ত নামাজ আদায় করেন তা ফরজ। ফরজ দুই প্রকার; (১) ফরজে আইন ও (২) ফরজে কিফায়া। জনাজার সালাত হলো ফরজে কিফায়া। উদ্দীপকে ইউনিয়ন ওয়ার্ড মেম্বার জনাব হানিফ সাহেব পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। গতরাতে তার একজন প্রতিবেশী মারা যান। উপজেলা পরিষদের একটি মিটিং-এ অংশগ্রহণের কারণে তিনি জানাজায় উপস্থিত হতে পারেননি। যা শরিয়তের হুকুম ফরজে কিফায়া এর উপর নির্ধারিত। অতএব আহকামের আলোকে তার আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এবং জানাজার সালাত ফরজে কিফায়া। শরিয়ত কর্তৃক নির্ধারিত এ বিধানের উপর আমল করা জরুরি। পরিশেষে বলা যায়, কেউ শরিয়তের ফরজ কোনো বিধান অস্বীকার করলে ইমান থাকে না; বরং কাফিরদের অন্তর্ভুক্ত হয়। তাই এলাকার পক্ষ থেকে কোনো না কোনো মুসলমানের ফরজে কিফায়া আদায় করা অবশ্য কর্তব্য।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
প্রতিবেশীর জানাযার নামাজে অনুপস্থিত থাকার কারণে হানিফ সাহেব গুনাহগা…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর