শেয়ারFacebookWhatsApp

ইমাম সাহেবের বক্তব্যটি কি সঠিক? হালিম সাহেবের পরিবার কর্তৃক আদায়কৃত ইবাদতটি চিহ্নিতপূর্বক এর ধর্মীয় গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: হ্যাঁ, ইমাম সাহেবের বক্তব্যটি সঠিক। হালিম সাহেবের পরিবার কর্তৃক আদায়কৃত ইবাদতটি সালাত হিসেবে গণ্য। যার ধর্মীয় গুরুত্ব অপরিসীম। এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। যে ইবাদতের মাধ্যমে বান্দা তার প্রভুর নিকট দোয়া, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে তাকে সালাত বলে। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা সালাতের হিসাব সর্বপ্রথম নেবেন। রাসূল (সা.) বলেন, 'কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাযের হিসাব নেওয়া হবে।' (মিরমিযি) হালিম সাহেবের পরিবার এ ইবাদতটিই পালন করেছেন। উদ্দীপকে হালিম সাহেবের সকলেই নিয়মিত একটি ইবাদত পালন করেন। হালিম সাহেবও ইবাদতটি সম্পর্কে ইমাম সাহেবের কাছ থেকে জেনেছেন যে, কিয়ামতের দিন সর্বপ্রথম এটির হিসাব নেওয়া হবে এবং এটি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। হালিম সাহেবের পরিবার মূলত সালাত আদায় করেন। আর এ সম্পর্কে ইমাম সাহেবের উক্তিটিও যথার্থ। কারণ মহানবি (সা.) বলেন, সালাত দ্বীনের ভিত্তি। অন্যত্র তিনি বলেন, সালাত জান্নাতের চাবি। সালাত আদায় করতে গিয়ে বান্দা দৈনিক কমপক্ষে পাঁচবার শারীরিক ও মানসিক পবিত্রতা হাসিল করে আল্লাহর সান্নিধ্যে যায়। এতে তার ইমান বৃদ্ধি পায়। কুফর ও ইমানের মাঝে সালাত পার্থক্য সৃষ্টি করে। কারণ যে ব্যক্তি নামাজ আদায় করে সে ইমানদার। আর যে নামাজ পরিত্যাগ করে তার ইমান নেই। ইমানহীন ব্যক্তি কাফির। মহানবি (সা.) বলেন, 'সলাত হলো ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী' (তিরমিযি)। সালাত মানুষকে পাপ-পঙ্কিলতা থেকে বাঁচিয়ে রাখে। যেমন আল্লাহ তায়ালা বলেন- إنَّ الصَّلوةَ تَنْهَى عَن الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ অর্থাৎ,(সূরা আল-আনকাবূত : আয়াত-৪৫)। সালাতের মাধ্যমে সামাজিক 'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে' ঐক্য ও সংহতি সৃষ্টি হয়। প্রতিদিন পাঁচবার একত্রে সালাত আদায় করার ফলে মুসলমানদের মধ্যে হৃদ্যতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। সুতরাং উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব ও তাৎপর্য অত্যধিক।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

ইমাম সাহেবের বক্তব্যটি কি সঠিক? হালিম সাহেবের পরিবার কর্তৃক আদায়কৃত…

উদ্দীপক

নাজমুল সাহেব একজন সম্পদশালী ব্যক্তি। তিনি রমজান মাসে তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ আল্লাহর সন্তুষ্টি জন্য আত্মীয়স্বজন ও দরিদ্রদের মাঝে বিতরণ করেন। তার উদ্দেশ্য হলো দরিদ্রদের মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনা এবং ধনী-গরিবের মাঝে বন্ধুত্ব সৃষ্টি করা। অন্যদিকে হালিম সাহেব সম্পদশালী না হলেও তিনি খুব ধার্মিক ব্যক্তি। তার পরিবারের সকলেই নিয়মিত একটি ইবাদত করেন। তিনি মসজিদের ইমাম সাহেবের নিকট শুনেছিলেন, কিয়ামতে সর্বপ্রথম এ ইবাদতটির হিসাব নেয়া হবে। তাছাড়া এটি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে।

Dinajpur · 2023

উত্তর

আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ বলে।

উত্তর

ইসলামে ইলম শিক্ষার গুরুত্ব অত্যধিক। পবিত্র কুরআনের প্রথম নাজিলকৃত শব্দই হলো اِقْرَأَ তথা পড়ুন। পড়ার মাধ্যমে জ্ঞানার্জন হয় বিধায় মনুষ্যত্বের বিকাশ ঘটাতে এবং পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে জ্ঞানচর্চা অপরিহার্য। তাই ইসলাম জ্ঞানার্জনকে সকল মুসলিমের উপর ফরজ (আবশ্যক) করেছে। মহানবি হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, ইলম (জ্ঞান) অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। (ইবনে মাজাহ)

উত্তর

নাজমুল সাহেবের কর্মকাণ্ডে 'যাকাত' ইবাদতটি পালিত হয়েছে। যা ইসলামের চতুর্থ স্তম্ভ। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ ভাগ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নাজমুল সাহেবের কাজে এ ইবাদতেরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকের নাজমুল সাহেব রমজান মাসে তার সম্পদের নির্দিষ্ট একটি অংশ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মাঝে বিতরণ করেন। তার এ কাজটি যাকাতকেই নির্দেশ করে। যাকাত ইসলামের একটি মৌলিক ইবাদত। কোনো মুসলমান বছরান্তে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর যাকাত ফরজ। আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো।' (সূরা আন-নূর, আয়াত ৫৬) যাকাত দিলে এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায়। বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। আর্থিকভাবে অসচ্ছল মানুষ ধীরে ধীরে সচ্ছল হতে থাকে। সুতরাং বলতে পারি, নাজমুল সাহেব রমজান মাসে সম্পদের যে নির্দিষ্ট অংশ বিতরণ করেন তা যাকাতের প্রতি ইঙ্গিত বহন করে।

উত্তর

হ্যাঁ, ইমাম সাহেবের বক্তব্যটি সঠিক। হালিম সাহেবের পরিবার কর্তৃক আদায়কৃত ইবাদতটি সালাত হিসেবে গণ্য। যার ধর্মীয় গুরুত্ব অপরিসীম। এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। যে ইবাদতের মাধ্যমে বান্দা তার প্রভুর নিকট দোয়া, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে তাকে সালাত বলে। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা সালাতের হিসাব সর্বপ্রথম নেবেন। রাসূল (সা.) বলেন, 'কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাযের হিসাব নেওয়া হবে।' (মিরমিযি) হালিম সাহেবের পরিবার এ ইবাদতটিই পালন করেছেন। উদ্দীপকে হালিম সাহেবের সকলেই নিয়মিত একটি ইবাদত পালন করেন। হালিম সাহেবও ইবাদতটি সম্পর্কে ইমাম সাহেবের কাছ থেকে জেনেছেন যে, কিয়ামতের দিন সর্বপ্রথম এটির হিসাব নেওয়া হবে এবং এটি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। হালিম সাহেবের পরিবার মূলত সালাত আদায় করেন। আর এ সম্পর্কে ইমাম সাহেবের উক্তিটিও যথার্থ। কারণ মহানবি (সা.) বলেন, সালাত দ্বীনের ভিত্তি। অন্যত্র তিনি বলেন, সালাত জান্নাতের চাবি। সালাত আদায় করতে গিয়ে বান্দা দৈনিক কমপক্ষে পাঁচবার শারীরিক ও মানসিক পবিত্রতা হাসিল করে আল্লাহর সান্নিধ্যে যায়। এতে তার ইমান বৃদ্ধি পায়। কুফর ও ইমানের মাঝে সালাত পার্থক্য সৃষ্টি করে। কারণ যে ব্যক্তি নামাজ আদায় করে সে ইমানদার। আর যে নামাজ পরিত্যাগ করে তার ইমান নেই। ইমানহীন ব্যক্তি কাফির। মহানবি (সা.) বলেন, 'সলাত হলো ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী' (তিরমিযি)। সালাত মানুষকে পাপ-পঙ্কিলতা থেকে বাঁচিয়ে রাখে। যেমন আল্লাহ তায়ালা বলেন- إنَّ الصَّلوةَ تَنْهَى عَن الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ অর্থাৎ,(সূরা আল-আনকাবূত : আয়াত-৪৫)। সালাতের মাধ্যমে সামাজিক 'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে' ঐক্য ও সংহতি সৃষ্টি হয়। প্রতিদিন পাঁচবার একত্রে সালাত আদায় করার ফলে মুসলমানদের মধ্যে হৃদ্যতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। সুতরাং উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব ও তাৎপর্য অত্যধিক।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ইমাম সাহেবের বক্তব্যটি কি সঠিক? হালিম সাহেবের পরিবার কর্তৃক আদায়কৃত… | Prosthuti