উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: নারায়ণগঞ্জের ওয়াহিদ রেজা মনে করেন, কাশি ও হাঁপানি রোগের প্রতিকারে ফেনসিডিল পান করা আদৌ কোনো পাপ নয়। কেননা, জীবন রক্ষা করা ইসলামেরই বিধান। Q. জনাব ওয়াহিদ রেজার এ ধরনের চিন্তা মনে লালন করার ফলে মানব সমাজে- i. পাপাচার বৃদ্ধি পাবে ii. অনৈতিকতার প্রসার ঘটবে iii. বিশৃঙ্খলা সৃষ্টি হবে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: ঠিক উত্তর : ঘ) i, ii ও iii তথ্য : ফেনসিডিল একটি মাদকদ্রব্য, যা ইসলামে সম্পূর্ণ হারাম। একে জায়েজ মনে করা বা এর ব্যবহারকে বৈধ ভাবা ভ্রান্ত ও অপরাধমূলক চিন্তা। এ ধরনের চিন্তা সমাজে প্রসার লাভ করলে: i. পাপাচার বৃদ্ধি পাবে: মানুষ মাদক সেবন ও অনৈতিক কাজে উৎসাহিত হবে। ii. অনৈতিকতার প্রসার ঘটবে: ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ ভেঙে পড়বে। iii. বিশৃঙ্খলা সৃষ্টি হবে: মাদক ও অপরাধের বিস্তারের ফলে সামাজিক শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · MCQ