নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও জনাব 'x [গণিত] একজন মুসলিম হওয়ার পরও সালাত আদায় করে না। রমযানের রোজা পালন করে না। তার পরিবারের নারীরা পর্দা করে চললে নিষেধ করেন। Q. জনাব 'x [গণিত] -এর কার্যক্রমকে বলা হয়-
ক. কুফরি
খ. ফাসিকি
গ. শিরকি
ঘ. নিফাকি
উত্তর: ফাসিকি
ব্যাখ্যা: সঠিক উত্তর : খ) ফাসিকি তথ্য : আল্লাহর ফরজ বিধান ও আদেশ-নিষেধ (সালাত, রোজা, পর্দা) অবজ্ঞা করে কবিরা গুনাহে লিপ্ত হওয়াকে ফাসিকি বলা হয়। উদ্দীপকে জনাব 'x [গণিত] -এর কর্মকাণ্ড সরাসরি এই সংজ্ঞার অন্তর্ভুক্ত। জেনে রাখি : কুফরি: ইসলামের মৌলিক বিশ্বাসগুলোকে অস্বীকার করা। শিরকি: আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। নিফাকি: মুখে ইসলামের স্বীকার করা কিন্তু অন্তরে কুফর লুকিয়ে রাখা (কপটতা)।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · MCQ