শাহানার ধারণাটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: শাহানার ধারণা শিরকের অন্তর্ভুক্ত, যা ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। আল্লাহ তায়ালা এ বিশ্বজগতের একমাত্র অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা। তাঁর কোনো শরিক নেই। তিনি অনন্য ও অতুলনীয়। আর এ বিশ্বাসটিকে অস্বীকার করে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা বা তাঁর সমতুল্য মনে করাই শিরক। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। শাহানার মনোভাবেও এ জঘন্য অপরাধের উপস্থিতি রয়েছে। শাহানা মনে করে, আল্লাহর পাশাপাশি অপর কোনো গুণসম্পন্ন সত্তার কাছে সাহায্য প্রার্থনা করলেই পরীক্ষায় সফল হওয়া যাবে। তার এ মনোভাবে শিরকের প্রতিফলন লক্ষণীয়। কারণ মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা- ১. আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আ)-কে আল্লাহর পুত্র মনে করা। ২. আল্লাহ তায়ালার ক্ষমতা ও গুণাবলিতে শিরক করা। যেমন-আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা। ৩. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, কারও নামে পশু জবাই করা এবং ৪. সৃষ্টিজগৎ পরিচালনায় কাউকে অংশীদার বানানো। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শাহানা আল্লাহর পাশাপাশি অপর কোনো গুণসম্পন্ন সত্তাকে সাহায্যকারী হিসেবে মনে করে। তার এ মনোভাব উল্লিখিত চার ধরনের শিরকের মধ্যে আল্লাহ তায়ালার ক্ষমতা ও গুণাবলির সাথে শিরক করার অন্তর্ভুক্ত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
শাহানার ধারণাটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর