আসমানি কিতাবে বিশ্বাস করতে হবে কেন?
উত্তর: ইমানের সাতটি মৌলিক বিষয়ের একটি হওয়ায় আসমানি কিতাবে বিশ্বাস করা প্রয়োজন। আল্লাহ তায়ালার পবিত্র বাণীসমষ্টি আসমানি কিতাব নামে পরিচিত। মানবজাতির কল্যাণের জন্য মহান আল্লাহ এসব কিতাব নাজিল (অবতীর্ণ) করেছেন। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন না করলে প্রকৃত মুমিন হওয়া যায় না। কারণ আসমানি কিতাবগুলোর মাধ্যমেই মানুষ আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। কেউ যদি আসমানি কিতাবসমূহে বর্ণিত কোনো বিষয়ে অবিশ্বাস করে তবে সে প্রকৃতপক্ষে ইমানের অন্যান্য বিষয়কেও অস্বীকার করে। সুতরাং ইমানের পরিপূর্ণতার জন্য আসমানি কিতাবে বিশ্বাস রাখতে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
আসমানি কিতাবে বিশ্বাস করতে হবে কেন?
উত্তর