নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনি প্রতিদিন কুরআন তিলাওয়াত করে। কুরআন পড়তে তার খুব ভালো লাগে। সে অর্থসহ পড়ার জন্য একটি বাংলায় অনুবাদ কুরআন কিনে আনল। Q. কুরআন মাজিদ সর্বপ্রথম কোথায় নাজিল হয়?
ক. বাইতুল ইয্যাহ
খ. কাবা শরিফ
গ. হেরা গুহায়
ঘ. লাওহে মাহফুজ
উত্তর: বাইতুল ইয্যাহ
ব্যাখ্যা: সঠিক উত্তর : ক) বাইতুল ইয্যাহ তথ্য: পবিত্র কুরআন মূলত 'লাওহে মাহফুজ' বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। সেখান থেকে আল্লাহ তায়ালা শবেকদরে বা মহিমান্বিত রাতে প্রথম আসমানের 'বাইতুল ইয্যাহ' নামক স্থানে একযোগে সম্পূর্ণ কুরআন মাজিদ সর্বপ্রথম নাজিল করেন। পরবর্তীতে সেখান থেকে হেরা গুহায় মহানবী (সা.)-এর ওপর পর্যায়ক্রমে নাজিল শুরু হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · MCQ