শেয়ারFacebookWhatsApp

আকাইদের কোন বিষয়ে বিশ্বাস 'খ'-এর বাবার জীবনযাপনে প্রভাব বিস্তার করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: আকাইদের অন্যতম বিষয় আখিরাতের প্রতি বিশ্বাস 'খ'-এর বাবার জীবনযাপনে প্রভাব বিস্তার করেছে। আখিরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটিই মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়, যা জনাব 'খ'-এর বাবার জীবনযাপনে পরিলক্ষিত হয়। উদ্দীপকে জনাব 'খ'-এর মা তাকে তার বাবা সম্পর্কে বলেন, “সব কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এবং তার ফলও ভোগ করতে হবে। এরকম বিশ্বাস লালন করতেন বলেই তোমার বাবা পুরো জীবনটা ন্যায় ও সত্যের পথে কাটিয়েছেন।” এখানে তার বাবা মূলত আখিরাতে বিশ্বাসের কারণে এমন কাজ করেছেন। কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে, পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে আখিরাতে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎকাজে উৎসাহিত হয় এবং অসৎকাজ থেকে বিরত থাকে। এভাবে মানুষ অসৎ চরিত্র বর্জন করে সচ্চরিত্রবান হয়ে ওঠে। অপরদিকে যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না, সে সুযোগ পেলেই পাপাচারে ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে। কারণ সে পরকালে জবাবদিহিতায় বিশ্বাসী নয়। আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। তাই বলা যায়, 'খ'-এর বাবার আখিরাতের প্রতি বিশ্বাস থাকায় তিনি এমনভাবে জীবনযাপন করেছেন।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

আকাইদের কোন বিষয়ে বিশ্বাস 'খ'-এর বাবার জীবনযাপনে প্রভাব বিস্তার করে…

উদ্দীপক

'খ' একজন মুদি দোকানদার। পাশাপাশি নানাজনকে নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা ধার দেন। মেয়াদ শেষে কিছু বাড়তি টাকাসহ তা আবার ফেরত নেন। মা তাকে এরূপ লেনদেন হারাম বললে, 'খ' উত্তরে বলে, "প্রায় আর্থিক প্রতিষ্ঠান এভাবেই চলেছে। তাই এটি হালাল।" মা বললেন, “এসব কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এবং তার ফলও ভোগ করতে হবে। এরকম বিশ্বাস লালন করতেন বলেই তোমার বাবা পুরো জীবনটা ন্যায় ও সত্যের পথে কাটিয়েছেন।”

Dinajpur · 2024

উত্তর

মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে।

উত্তর

আলোচ্য আয়াতটি সূরা আশ-শুরার। আয়াতটিতে আল্লাহর একত্ববাদের বিষয়টি ফুটে উঠেছে। আল্লাহ তায়ালার মতো কোনো কিছুর অস্তিত্ব এই বিশ্বজগতে নেই। তিনি এক ও অদ্বিতীয়। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। এজন্যই আয়াতটিতে বলা হয়েছে কোনো কিছুই তাঁর সদৃশ নয়।

উত্তর

আকাইদের অন্যতম বিষয় আখিরাতের প্রতি বিশ্বাস 'খ'-এর বাবার জীবনযাপনে প্রভাব বিস্তার করেছে। আখিরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটিই মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়, যা জনাব 'খ'-এর বাবার জীবনযাপনে পরিলক্ষিত হয়। উদ্দীপকে জনাব 'খ'-এর মা তাকে তার বাবা সম্পর্কে বলেন, “সব কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এবং তার ফলও ভোগ করতে হবে। এরকম বিশ্বাস লালন করতেন বলেই তোমার বাবা পুরো জীবনটা ন্যায় ও সত্যের পথে কাটিয়েছেন।” এখানে তার বাবা মূলত আখিরাতে বিশ্বাসের কারণে এমন কাজ করেছেন। কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে, পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে আখিরাতে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎকাজে উৎসাহিত হয় এবং অসৎকাজ থেকে বিরত থাকে। এভাবে মানুষ অসৎ চরিত্র বর্জন করে সচ্চরিত্রবান হয়ে ওঠে। অপরদিকে যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না, সে সুযোগ পেলেই পাপাচারে ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে। কারণ সে পরকালে জবাবদিহিতায় বিশ্বাসী নয়। আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। তাই বলা যায়, 'খ'-এর বাবার আখিরাতের প্রতি বিশ্বাস থাকায় তিনি এমনভাবে জীবনযাপন করেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'খ' এর বক্তব্যটি আকাইদের ইমান বিষয়ের সাথে সাংঘর্ষিক। ইমান অর্থ বিশ্বাস করা। ইসলামির পরিভাষায়, শরিয়তের - যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে। ইমানের মৌলিক সাতটি বিষয় রয়েছে। যথা- ১. আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস; ২. ফেরেশতাগণের প্রতি বিশ্বাস; ৩. আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস; ৪. নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস; ৫. আখিরাতে বিশ্বাস; ৬. তাকদিরে বিশ্বাস ও ৭. মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। ইমানের বিপরীত হলো কুফর। ইসলামের পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যেমন- আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা; ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা; হালালকে হারাম মনে করা; হারামকে হালাল মনে করা ইত্যাদি। 'খ' হারামকে হালাল মনে করেছে। যা ইমানের সাথে সাংঘর্ষিক। তাই আমি মনে করি, 'খ'-এর বক্তব্যটি আকাইদের উল্লেখযোগ্য বিষয় ইমানের সাথে সাংঘর্ষিক।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।