'ক' এর বাবার সম্পর্কে তার মায়ের মূল্যায়ন কতটুকু যৌক্তিক? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'ক'-এর বাবার সম্পর্কে তার মায়ের মন্তব্য সম্পূর্ণ যৌক্তিক। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উঃসাহ যোগায়, যা জনাব 'ক'-এর বাবার কর্মকান্ডে পরিলক্ষিত হয়। উদ্দীপকে মা ছেলেকে বলল - সুদি লেনদেনের হিসাব একদিন আল্লাহর নিকট অবশ্যই দিতে হবে। তোমার বাবার এ বিশ্বাস আছে বলেই পুরো জীবন সততার মধ্যে অতিবাহিত করেছেন অর্থাৎ সুদভিত্তিক অর্থব্যবস্থা থেকে নিজেকে মুক্ত রেখেছেন। কেননা সুদের কুফল খুবই ভয়াবহ। ঘুষ অত্যন্ত জঘন্য অর্থনৈতিক অপরাধ। এর কুফল ও অপকারিতা অত্যন্ত ভয়াবহ। সুদ মানবসমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয়। ধনী আরও ধনী হয়। গরিব আরও গরিব হয়। ফলে সমাজের মধ্যে শ্রেণিভেদ গড়ে উঠে। পারস্পরিক মায়া-মমতা, ভালোবাসা ও সহযোগিতার পথ রুদ্ধ হয়ে যায়। সুদের কারণে জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয়। লোকেরা বিনিয়োগে উৎসাহী হয় না; বরং সম্পদ অনুৎপাদনশীলভাবে সুদি কারবারে লাগায়। ফলে দেশের বিনিয়োগ কমে যায়, জাতীয় উন্নতি বাধাগ্রস্ত হয়। আর্থ-সামাজিক দিক দিয়ে সুদ ও ঘুষের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। ধর্মীয় দিক থেকেও এর কুফল অত্যন্ত ব্যাপক। সুদ-ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম বা অবৈধ। আর হারাম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যার শরীর হারাম খাদ্যে গঠিত, যার পোশাক পরিচ্ছদ হারাম টাকায় অর্জিত এরূপ ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না, এমনকি তার কোনো দোয়াও আল্লাহ তায়ালা কবুল করেন না। সুদ ও ঘুষের লেনদেনকারী যেমন মানুষের নিকট ঘৃণিত তেমনি সে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নিকটও ঘৃণিত। আল্লাহ ও তাঁর রাসুল (সা.) সুদ ও ঘুষের লেনদেনকারীকে অভিসম্পাত করেন, লানত দেন। সুতরাং বলা যায়, সুদ ও ঘুষ উভয়ই জঘন্যতম সামাজিক ও অর্থনৈতিক অপরাধ এবং এটি আল্লাহর কাছে অমার্জনীয়। তাই সকলের এগুলো থেকে বেঁচে থাকা উচিত। অতএব, 'ক'-এর বাবার সম্পর্কে তার মায়ের মূল্যায়ন সম্পূর্ণ যৌক্তিক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
'ক' এর বাবার সম্পর্কে তার মায়ের মূল্যায়ন কতটুকু যৌক্তিক? মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর