শেয়ারFacebookWhatsApp

নাদিমের পিতার দৃষ্টিতে নাদিম কোন আবাসস্থল লাভ করবে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।

উত্তর: নাদিমের পিতার দৃষ্টিতে নাদিম চির অশান্তির আবাসস্থল জাহান্নাম লাভ করবে। যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের চরম বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। আখিরাতে অবিশ্বাসী মানুষ লাভ করবে জাহান্নাম। জাহান্নাম বড়ই কষ্টের স্থান। সেখানে প্রজ্বলিত আগুন রয়েছে, যা শরীরের মাংস হাড় থেকে পৃথক করে দেবে। আবার সৃষ্টি হবে নতুন মাংস ও চামড়া। এভাবে অনন্তকাল শাস্তি হতে থাকবে। জাহান্নামে অসংখ্য বিষাক্ত সাপ ও বিষধর বিচ্ছু থাকবে যা জাহান্নামিদের দংশন করবে। জাহান্নামের কঠিন শাস্তি থেকে কখনও রেহাই পাওয়া যাবে না। যেমন فَأَمَّا مَنْ طَغَى - وَأَثَرَ الْحَيُوةَ الدُّنْيَا - فَإِن 1000 GER ORIO الْجَحِيمَ هِيَ الْمَأْوَى অর্থাৎ, 'অনন্তর যে সীমালঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামই হবে তার আবাস।' (সূরা আন-নাযিআত : আয়াত ৩৭-৩৯) জাহান্নামের আগুনের দাহন ক্ষমতা দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি হবে। জাহান্নামিদের কাঁটাযুক্ত দুর্গন্ধময় ফল খেতে দেওয়া হবে। পান করার জন্য দেওয়া হবে পুঁজযুক্ত খুব গরম পানি। উদ্দীপকে নাদিম দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। সে আল্লাহর বিধি-বিধান মেনে চলতে চায় না। সে সর্বত্রই ইসলামের বিরোধিতা ও সীমালঙ্ঘন করে। যা তার জাহান্নাম লাভের ক্ষেত্রে যথার্থ। সুতরাং বলা যায়, আখিরাতের অবিশ্বাসীদের জন্য বয়ে আনে ভয়াবহ দুর্ভোগ ও মহাধ্বংস।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

নাদিমের পিতার দৃষ্টিতে নাদিম কোন আবাসস্থল লাভ করবে বলে তুমি মনে কর?…

উদ্দীপক

আতিক ও নাদিম দুই বন্ধু। আতিক তাওহীদে বিশ্বাসী। সে বিশ্বাস করে পরকালে শান্তির আবাস লাভ করতে হলে অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ ও মহানবি (স.) এর সুন্নাহর অনুসরণ করতে হবে। পক্ষান্তরে নাদিম দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। সে আল্লাহর বিধি-বিধান মেনে চলতে চায় না। সে সর্বত্রই ইসলামের বিরোধিতা ও সীমালঙ্ঘন করে। তার অবস্থা দেখে তার পিতা তাকে বলেন, তোমার কর্মকাণ্ডের ফলে তুমি পরকালে ভয়াবহ পরিণতি ভোগ করবে।

Comilla · 2023

উত্তর

আল্লাহ তায়ালা ও রাসুল (সা.)-এর আনুগত্য করাকে ইসলাম বলে।

উত্তর

মানবজীবন গঠনে আখিরাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আখিরাতে বিশ্বাস মানুষকে জীবন পরিচালনায় নীতি ও আদর্শের অনুসরণ করতে বাধ্য করে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে প্রত্যহ তার প্রতিটি কাজের হিসাব নিজেই নিয়ে থাকে। এভাবে দৈনন্দিন আত্মসমালোচনার মাধ্যমে মানুষ তার ভুল-ত্রুটি শোধরিয়ে নিয়ে সচ্চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। সুতরাং মানবজীবন গঠনে আখিরাতে বিশ্বাসের বিকল্প নেই।

উত্তর

উদ্দীপকে আতিকের বিশ্বাসের মধ্যে শান্তির আবাসস্থল জান্নাতের উপস্থিতি লক্ষ করা যায়। জান্নাত শব্দের অর্থ উদ্যান, বাগান, সুশোভিত কানন। ইসলামি পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানদের জন্য পুরস্কারস্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। জান্নাতে সব ধরনের নিয়ামত বিদ্যমান। মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবেন। তারা সেখানে যা চাইবেন সাথে সাথে তাই পেয়ে যাবেন। আতিকের বিশ্বাসে এই আবাসস্থলেরই বর্ণনা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে আতিক তাওহিদে বিশ্বাসী। সে বিশ্বাস করে পরকালে শান্তির আবাসস্থল লাভ করতে হলে অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ ও মহানবি (সা.)-এর সুন্নাহর অনুসরণ করতে হবে। ইসলামের দৃষ্টিতে যারা আখিরাতে বিশ্বাস করে এবং তদনুযায়ী আমল করবে তারা লাভকরবে জান্নাত। জান্নাত পরম সুখ-শান্তির স্থান। সেখানে কোনো অশান্তি নেই। জান্নাতে থাকবে স্বর্ণখচিত আসন, রেশমের আস্তরবিশিষ্ট ফরাশ, বিভিন্ন ধরনের ফল, সম্প্রসারিত ছায়া, স্বচ্ছ পানির স্রোতধারা, সুস্বাদু দুধের প্রবাহ, বিশুদ্ধ মধুর নহরসমূহ এবং সর্বপ্রকার আনন্দ উপভোগের বস্তু। সুতরাং বলা যায়, আখিরাতের বিশ্বাস মানুষের জন্য কল্যাণ বয়ে আনে।

উত্তর

নাদিমের পিতার দৃষ্টিতে নাদিম চির অশান্তির আবাসস্থল জাহান্নাম লাভ করবে। যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের চরম বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। আখিরাতে অবিশ্বাসী মানুষ লাভ করবে জাহান্নাম। জাহান্নাম বড়ই কষ্টের স্থান। সেখানে প্রজ্বলিত আগুন রয়েছে, যা শরীরের মাংস হাড় থেকে পৃথক করে দেবে। আবার সৃষ্টি হবে নতুন মাংস ও চামড়া। এভাবে অনন্তকাল শাস্তি হতে থাকবে। জাহান্নামে অসংখ্য বিষাক্ত সাপ ও বিষধর বিচ্ছু থাকবে যা জাহান্নামিদের দংশন করবে। জাহান্নামের কঠিন শাস্তি থেকে কখনও রেহাই পাওয়া যাবে না। যেমন فَأَمَّا مَنْ طَغَى - وَأَثَرَ الْحَيُوةَ الدُّنْيَا - فَإِن 1000 GER ORIO الْجَحِيمَ هِيَ الْمَأْوَى অর্থাৎ, 'অনন্তর যে সীমালঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামই হবে তার আবাস।' (সূরা আন-নাযিআত : আয়াত ৩৭-৩৯) জাহান্নামের আগুনের দাহন ক্ষমতা দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি হবে। জাহান্নামিদের কাঁটাযুক্ত দুর্গন্ধময় ফল খেতে দেওয়া হবে। পান করার জন্য দেওয়া হবে পুঁজযুক্ত খুব গরম পানি। উদ্দীপকে নাদিম দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। সে আল্লাহর বিধি-বিধান মেনে চলতে চায় না। সে সর্বত্রই ইসলামের বিরোধিতা ও সীমালঙ্ঘন করে। যা তার জাহান্নাম লাভের ক্ষেত্রে যথার্থ। সুতরাং বলা যায়, আখিরাতের অবিশ্বাসীদের জন্য বয়ে আনে ভয়াবহ দুর্ভোগ ও মহাধ্বংস।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।