শেয়ারFacebookWhatsApp

রিমার বিশ্বাস কি সঠিক? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে রিমার বিশ্বাস সঠিক বা যথার্থ। কেননা রিমার বিশ্বাসে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মহান আল্লাহর প্রতি বিশ্বাস বা তাওহিদ প্রতিফলিত হয়েছে। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। তিনি সকল গুণের আধার। তাঁর সত্তা ও গুণাবলি তুলনাহীন। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তাঁরই জন্য নির্ধারিত। বিপদে-আপদে তিনিই একমাত্র সাহায্যকারী। আল্লাহ তায়ালার প্রতি এরূপ বিশ্বাস স্থাপনই হলো তাওহিদ যা রিমার বিশ্বাসে প্রকাশিত হয়েছে। রিমা সকল কাজে আল্লাহর উপর ভরসা রাখে। কারণ সে মনে করে সব প্রশংসা ও ইবাদত আল্লাহ তায়ালার প্রাপ্য। তিনি সকল গুণের আধার। আল্লাহ তায়ালা আমাদের রব, সৃষ্টিকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। এ পৃথিবী এবং এর মধ্যকার সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা মহান আল্লাহ। সব সৃষ্টি তাঁর মুখাপেক্ষী। তাই মানুষের কর্তব্য হলো আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ইবাদত ও প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী হিসেবে মেনে নিয়ে সবসময় তাঁর সাহায্য কামনা করা এবং নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আর এ চেতনাই হলো ইমানের মূল বিষয়, যা উদ্দীপকে রিমার বিশ্বাসে প্রতিফলিত হয়েছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

রিমার বিশ্বাস কি সঠিক? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রিমা ও কারিমা এসএসসি পরীক্ষার্থী। রিমা বিশ্বাস করে আল্লাহ তায়ালা সকল গুণের আধার। তাই সকল প্রশংসা ও ইবাদত একমাত্র তাঁরই জন্য এবং সাহায্য প্রার্থনাও কেবল তাঁরই নিকট করতে হবে। কারিমা মনে করে মানুষের সফলতা আল্লাহর পাশাপাশি পীর মুরুব্বিদের দোয়ার উপর অনেকটা নির্ভরশীল। তাই সে পরীক্ষার আগে মাজারে গিয়ে তবারক বিতরণ করে।

Dhaka · 2023

উত্তর

মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়।

উত্তর

সিরাত এর শাব্দিক অর্থ পথ, রাস্তা, পুল, সেতু ইত্যাদি। ইসলামি শরিয়তের ভাষায় সিরাত হলো হাশরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। (তিরমিযি)। এ সেতু পার হয়ে নেক আমলকারী বান্দা জান্নাতে প্রবেশ করবেন। আখিরাতে সকল মানুষকেই এ সেতুতে আরোহণ করে তা অতিক্রম করতে হবে। সিরাত সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, “এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত।” (সূরা মারইয়াম, আয়াত: ৭১) এ সম্পর্কে মহানবি (সা.) বলেন – يوضع الصراط بین ظهری جهنم অর্থ : “জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে।” (মুসনাদে আহমাদ)

উত্তর

উদ্দীপকে রিমার বিশ্বাস সঠিক বা যথার্থ। কেননা রিমার বিশ্বাসে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মহান আল্লাহর প্রতি বিশ্বাস বা তাওহিদ প্রতিফলিত হয়েছে। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। তিনি সকল গুণের আধার। তাঁর সত্তা ও গুণাবলি তুলনাহীন। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তাঁরই জন্য নির্ধারিত। বিপদে-আপদে তিনিই একমাত্র সাহায্যকারী। আল্লাহ তায়ালার প্রতি এরূপ বিশ্বাস স্থাপনই হলো তাওহিদ যা রিমার বিশ্বাসে প্রকাশিত হয়েছে। রিমা সকল কাজে আল্লাহর উপর ভরসা রাখে। কারণ সে মনে করে সব প্রশংসা ও ইবাদত আল্লাহ তায়ালার প্রাপ্য। তিনি সকল গুণের আধার। আল্লাহ তায়ালা আমাদের রব, সৃষ্টিকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। এ পৃথিবী এবং এর মধ্যকার সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা মহান আল্লাহ। সব সৃষ্টি তাঁর মুখাপেক্ষী। তাই মানুষের কর্তব্য হলো আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ইবাদত ও প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী হিসেবে মেনে নিয়ে সবসময় তাঁর সাহায্য কামনা করা এবং নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আর এ চেতনাই হলো ইমানের মূল বিষয়, যা উদ্দীপকে রিমার বিশ্বাসে প্রতিফলিত হয়েছে।

উত্তর

কারিমার মনোভাবে শিরক প্রকাশ পেয়েছে। যা ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। আল্লাহ তায়ালা এ বিশ্বজগতের একমাত্র অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা। তাঁর কোনো শরিক নেই। তিনি অনন্য ও অতুলনীয়। আর এ বিশ্বাসটিকে অস্বীকার করে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করলে কিংবা তাঁর সমতুল্য মনে করলে সেটি হয় শিরক। শিরককারীর জন্য আল্লাহ তায়ালা যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দিয়েছেন। কারিমা মনে করে মানুষের সফলতা আল্লাহর পাশাপাশি পীর মুরুব্বিদের দোয়ার উপর অনেকটা নির্ভরশীল। তার এ ধারণা আল্লাহর সাথে অংশীদার করা তথা শিরকের অন্তর্ভুক্ত। শিরক আল্লাহর সাথে চরম জুলুম করার নামান্তর। যেমন আল্লাহ তায়ালা বলেন- إِنَّ الشَّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ অর্থাৎ, 'নিশ্চয়ই শিরক চরম জুলুম।' (সূরা লুকমান: আয়াত-৪) আল্লাহ তায়ালা শিরককারীদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। মহান আল্লাহ বলেন, 'নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।' (সূরা আন-নিসা: আয়াত-৪৮) প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ তায়ালা নিজেই শিরকের অপরাধ ক্ষমা না করার এবং তাদের জন্য জান্নাত হারাম করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তায়ালা শিরককারীর ভয়াবহ পরিণতির কথা ঘোষণা করে বলেন- 'যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস জাহান্নাম।' (সূরা আল-মায়িদা: আয়াত-৭২)
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।