শেয়ারFacebookWhatsApp

সজিবের শেষের উক্তিটি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: সজিবের শেষের উক্তিতে শিরক প্রকাশ পেয়েছে। যা জঘন্য অপরাধ। শিরক শব্দের অর্থ- অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায়- মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহিদের বিপরীত। যা সজিবের শেষের উক্তিটিতে প্রকাশ পেয়েছে। সজিব আল্লাহর একক সত্তাকে অস্বীকার করে ফেরেশতাদেরকে তাঁর অংশীদার সাব্যস্ত করেছে। এ ধরনের কাজ শিরকের অন্তর্ভুক্ত। কারণ মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যেমন আল্লাহ তায়ালা বলেন-لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ অর্থাৎ, 'কোনো কিছুই তাঁর সদৃশ নয়' (সূরা আশ-শুরা : আয়াত-১১)। সুতরাং আল্লাহ তায়ালার সাথে কাউকে অংশীদার করা নিঃসন্দেহে শিরক। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা: (১) আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন: ঈসা (আ)-কে আল্লাহর পুত্র মনে করা। (২) আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন: আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে পরীক্ষায় সফল করার ক্ষমতাসম্পন্ন মনে করা। (৩) সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। যেমন: ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা। (৪) ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন: আল্লাহ ব্যতীত কাউকে সিজদাহ করা, কারও নামে পশু জবাই করা ইত্যাদি। উদ্দীপকে সজিবের বক্তব্য হলো- ফেরেশতাদের সাহায্য ছাড়া এসব পরিচালনা করা আল্লাহর পক্ষে সম্ভব নয়। তার এ ধারণা নিঃসন্দেহে শিরক।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

সজিবের শেষের উক্তিটি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

সজিব ও ঈসা দুইজন সহপাঠী। বিদ্যালয়ে যাওয়ার পথে সজিব ঈসাকে ১টি প্রশ্ন করে, এ পৃথিবী সৃষ্টির পর থেকে সবকিছুই সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্টভাবে কে পরিচালনা করছেন? প্রশ্নের জবাবে ঈসা বলে নিশ্চয়ই আল্লাহ। তিনি এক ও অদ্বিতীয়। সাথে সাথে সজিবও বলে, এটাই আমার দৃঢ় বিশ্বাস যে, কোনোকিছুই তার সদৃশ নয়। তবে ফেরেস্তাদের সাহায্য ছাড়া এসব পরিচালনা করা আল্লাহর পক্ষে সম্ভব নয়।

Jessore · 2023

উত্তর

মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা গুরুত্বপূর্ণ।

উত্তর

তাওহিদের প্রতি বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। তাওহিদে বিশ্বাসী ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারও নিকট মাথা নত করে না। ফলে জগতের সৃষ্টির উপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভকরে। তাওহিদে বিশ্বাস মানবসমাজে এ ধারণার জন্ম দেয় যে, সকল মানুষই আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী।

উত্তর

মহান আল্লাহ সম্পর্কে ইসার বক্তব্য তাওহিদের অন্তর্ভুক্ত। তাওহিদ শব্দের অর্থ- একত্ববাদ। ইসলামি শরিয়তের পরিভাষায়-আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়। যা ইসার বক্তব্যেও প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের ঈসাকে সজিব প্রশ্ন করে এ পৃথিবী সৃষ্টির পর থেকে সবকিছুই সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্টভাবে কে পরিচালনা করে? উত্তরে ঈসা বলে মহান আল্লাহ তায়ালা। তিনি এক ও অদ্বিতীয়। এ ধারণাই হলো তাওহিদে বিশ্বাস। তাওহিদের মূল কথা হলো- আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। তাঁর তুলনীয় কেউ নেই। যেমন আল্লাহ তায়ালা বলেন- لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ অর্থাৎ, 'কোনো কিছুই তাঁর সদৃশ নয়' (সূরা আশ-শুরা: আয়াত-১১)। আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ। অতএব, মহান আল্লাহ সম্পর্কে ইসার বক্তব্যে তাওহিদের বিষয়টিই ফুটে উঠেছে।

উত্তর

সজিবের শেষের উক্তিতে শিরক প্রকাশ পেয়েছে। যা জঘন্য অপরাধ। শিরক শব্দের অর্থ- অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায়- মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহিদের বিপরীত। যা সজিবের শেষের উক্তিটিতে প্রকাশ পেয়েছে। সজিব আল্লাহর একক সত্তাকে অস্বীকার করে ফেরেশতাদেরকে তাঁর অংশীদার সাব্যস্ত করেছে। এ ধরনের কাজ শিরকের অন্তর্ভুক্ত। কারণ মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যেমন আল্লাহ তায়ালা বলেন-لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ অর্থাৎ, 'কোনো কিছুই তাঁর সদৃশ নয়' (সূরা আশ-শুরা : আয়াত-১১)। সুতরাং আল্লাহ তায়ালার সাথে কাউকে অংশীদার করা নিঃসন্দেহে শিরক। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা: (১) আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন: ঈসা (আ)-কে আল্লাহর পুত্র মনে করা। (২) আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন: আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে পরীক্ষায় সফল করার ক্ষমতাসম্পন্ন মনে করা। (৩) সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। যেমন: ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা। (৪) ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন: আল্লাহ ব্যতীত কাউকে সিজদাহ করা, কারও নামে পশু জবাই করা ইত্যাদি। উদ্দীপকে সজিবের বক্তব্য হলো- ফেরেশতাদের সাহায্য ছাড়া এসব পরিচালনা করা আল্লাহর পক্ষে সম্ভব নয়। তার এ ধারণা নিঃসন্দেহে শিরক।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।