তাওহিদে বিশ্বাস মানুষকে কী করে তোলে?
উত্তর: তাওহিদের প্রতি বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। তাওহিদে বিশ্বাসী ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারও নিকট মাথা নত করে না। ফলে জগতের সৃষ্টির উপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভকরে। তাওহিদে বিশ্বাস মানবসমাজে এ ধারণার জন্ম দেয় যে, সকল মানুষই আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
তাওহিদে বিশ্বাস মানুষকে কী করে তোলে?
উত্তর