জনাব আব্দুর রহমানের বক্তব্যটি চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আব্দুর রহমানের বক্তব্যে ইমানের মৌলিকত্ব প্রকাশ পেয়েছে। ইমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা হয়। প্রকৃত অর্থে আল্লাহ, নবি-রাসুল, ফেরেশতা, আখিরাত ইত্যাদি মনে, প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো ইমান। তবে শুধু মুখে স্বীকার করার নাম ইমান নয়। মুখে স্বীকারের সাথে সাথে তদনুযায়ী আমলও করতে হবে। ধর্মীয় শিক্ষক জনাব আব্দুর রহমানের কথায় এ বিষয়টিই লক্ষণীয়। প্রকৃতপক্ষে ইমান হলো- ক. অন্তরে বিশ্বাস করা, খ. মুখে স্বীকার করা এবং গ. তদনুসারে আমল করা। অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করার নাম হলো ইমান। প্রকৃত মুমিন হওয়ার জন্য এ তিনটি বিষয় থাকা জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে; কিন্তু মুখে স্বীকার না করে তবে সে প্রকৃতপক্ষে ইমানদার বা মুমিন হিসেবে গণ্য হয় না। আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলেও কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না। একজন প্রকৃত ইমানদার ইসলামের মৌলিক বিষয়গুলো আন্তরিকভাবে বিশ্বাস করবেন, মুখে স্বীকার করে নেবেন এবং এ বিশ্বাস তার সব কাজে বাস্তবায়ন করবেন। সুতরাং এ আলোচনা থেকে বুঝা গেলো আব্দুর রহমানের বক্তব্য যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
জনাব আব্দুর রহমানের বক্তব্যটি চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর