প্রেক্ষাপট-১ এর বিষয়টিতে কী প্রকাশ পেয়েছে? বর্ণনা কর।
উত্তর: প্রেক্ষাপট-১ এর বিষয়টিতে কুফুরি প্রকাশ পেয়েছে। কুফর শব্দের অর্থ- অস্বীকার করা, অবিশ্বাস করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকেই কুফর বলা হয়। এ ধরনের কাজের মধ্যে রয়েছে- আল্লাহ তায়ালার অস্তিত্ব ও গুণাবলিকে অবিশ্বাস বা অস্বীকার করা, ইমানের সাতটি বিষয়কে অস্বীকার করা, ইসলামের মৌলিক ইবাদতকে অস্বীকার করা, হালালকে হারাম বা হারামকে হালাল মনে করা, ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা প্রভৃতি। উদ্দীপকে দেখা যায়, পৃথিবীতে অনেক মানুষ মহানবি (সা.)-কে নিয়ে অনেক কাল্পনিক ব্যঙ্গচিত্র প্রকাশ করে এবং আল কুরআনে অনেক ভুলভ্রান্তি আছে বলেও মতপ্রকাশ করে। নিঃসন্দেহে এটা কুফুরির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, প্রেক্ষাপট-১-এ নির্দেশিত বিষয়টি হলো কুফর।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
প্রেক্ষাপট-১ এর বিষয়টিতে কী প্রকাশ পেয়েছে? বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর