আব্দুল্লাহর ধারণা কীসের শামিল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আব্দুল্লাহর ধারণা কুফুরির শামিল। যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফর শব্দের অর্থ- অস্বীকার করা, অবিশ্বাস করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকেই কুফর বলা হয়। এ ধরনের কাজের মধ্যে রয়েছে- আল্লাহ তায়ালার অস্তিত্ব ও গুণাবলিকে অবিশ্বাস বা অস্বীকার করা, ইমানের সাতটি বিষয়কে অস্বীকার করা, ইসলামের মৌলিক ইবাদতকে অস্বীকার করা, হালালকে হারাম বা হারামকে হালাল মনে করা, ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা প্রভৃতি। আব্দুল্লাহর মনোভাবে ইসলামের মৌলিক বিষয়ের প্রতি অবিশ্বাস পরিলক্ষিত হয়। উদ্দীপকে আব্দুল্লাহ সালাত আদায় করে না এবং সাওমও পালন করে না। এমনকি আব্দুল্লাহর মাঝে মানবিক মূল্যবোধের অনুপস্থিতি লক্ষ করা যায়। আব্দুল্লাহ মনে করে পরকাল বলতে কিছু নেই। এ ধরনের মনোভাব নিঃসন্দেহে কুফুরির শামিল।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
আব্দুল্লাহর ধারণা কীসের শামিল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর