তাওহিদে বিশ্বাস জরুরি কেন? ব্যাখ্যা কর।
উত্তর: তাওহিদ ইমানের মূল বিষয় হওয়ায় এতে বিশ্বাস করা অপরিহার্য। মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাস করতে হবে। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহিদের উপর প্রতিষ্ঠিত। তাওহিদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। ফলে মানুষ সব অন্যায় ত্যাগ করে সুন্দর জীবনের পথে অগ্রসর হতে পারে। এ কারণেই তাওহিদে বিশ্বাস অতি জরুরি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
তাওহিদে বিশ্বাস জরুরি কেন? ব্যাখ্যা কর।
উত্তর