শেয়ারFacebookWhatsApp

জনাব আশরাফ সাহেবের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব আশরাফ সাহেবের কর্মকান্ডে শিরক ফুটে উঠেছে। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। জনাব, আশরাফের কাজে এ বিষয়টি প্রকাশ পেয়েছে। উদ্দীপকে জনাব আশরাফ সাহেবের একমাত্র সন্তান লাবিদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তিনি তার পীরের নামে একটি ছাগল জবাই করেন এবং সন্তানের সুস্থতার জন্য ঐ পীরের নিকট প্রার্থনা করেন। এ ধরনের কাজ শিরকের অন্তর্ভুক্ত। শিরকের অপরাধ যে কত জঘন্য সে সম্বন্ধে إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ - GER OR مَادُوْنَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ অর্থাৎ, 'নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না। তাছাড়া অন্য যেকোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন।' (সূরা আন-নিসা : আয়াত-৪৮) শিরক যে অমার্জনীয় অপরাধ শুধু তাই নয়; বরং এতে আল্লাহ তায়ালার সেরা সৃষ্টি মানুষের অমর্যাদাও করা হয়। মানুষকে আল্লাহ তায়ালা তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর অন্য সবকিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। মানুষকে এমন সব গুণ দেওয়া হয়েছে, যা দ্বারা সে অন্য সকল সৃষ্টিকে বশে এনে নিজের কাজে ব্যবহার করতে সক্ষম। অথচ মুশরিকরা ঐসবের সামনে মাথা নত করে। এভাবে নিজের মর্যাদাহানির জন্য সে নিজেই দায়ী। শিরকের মাধ্যমে মানবসমাজে বিবাদ ও বিভেদ সৃষ্টি হয়। বড় ছোটর পার্থক্য সৃষ্টি হয়। মুশরিকরা নানারকম জড় পদার্থ, দেবদেবী, প্রতিমা, প্রাকৃতিক শক্তির সামনেও মাথা নত করে। এ হচ্ছে মানবতার চরম অবমাননা। শিরকের চূড়ান্ত পরিণতি হচ্ছে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

জনাব আশরাফ সাহেবের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব আশরাফ সাহেবের একমাত্র সন্তান লাবিদ। সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তার পিতা স্থানীয় একটি মাজারে গরু মান্নত করে ছেলের সুস্থতার জন্য বাবার কাছে প্রার্থনা করলেন। অপরপক্ষে তার বড় ভাই বারাকাত সাহেব কঠোর পরিশ্রম করে ব্যবসা পরিচালনা করেন। তিনি বিশ্বাস করেন জীবনের উন্নতি ও অবনতি শুধুমাত্র কর্মের উপর নির্ভরশীল।

Barisal · 2023

উত্তর

ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসই হলো আকাইদ।

উত্তর

তাওহিদ ইমানের মূল বিষয় হওয়ায় এতে বিশ্বাস করা অপরিহার্য। মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাস করতে হবে। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহিদের উপর প্রতিষ্ঠিত। তাওহিদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। ফলে মানুষ সব অন্যায় ত্যাগ করে সুন্দর জীবনের পথে অগ্রসর হতে পারে। এ কারণেই তাওহিদে বিশ্বাস অতি জরুরি।

উত্তর

জনাব আশরাফ সাহেবের কর্মকান্ডে শিরক ফুটে উঠেছে। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। জনাব, আশরাফের কাজে এ বিষয়টি প্রকাশ পেয়েছে। উদ্দীপকে জনাব আশরাফ সাহেবের একমাত্র সন্তান লাবিদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তিনি তার পীরের নামে একটি ছাগল জবাই করেন এবং সন্তানের সুস্থতার জন্য ঐ পীরের নিকট প্রার্থনা করেন। এ ধরনের কাজ শিরকের অন্তর্ভুক্ত। শিরকের অপরাধ যে কত জঘন্য সে সম্বন্ধে إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ - GER OR مَادُوْنَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ অর্থাৎ, 'নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না। তাছাড়া অন্য যেকোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন।' (সূরা আন-নিসা : আয়াত-৪৮) শিরক যে অমার্জনীয় অপরাধ শুধু তাই নয়; বরং এতে আল্লাহ তায়ালার সেরা সৃষ্টি মানুষের অমর্যাদাও করা হয়। মানুষকে আল্লাহ তায়ালা তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর অন্য সবকিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। মানুষকে এমন সব গুণ দেওয়া হয়েছে, যা দ্বারা সে অন্য সকল সৃষ্টিকে বশে এনে নিজের কাজে ব্যবহার করতে সক্ষম। অথচ মুশরিকরা ঐসবের সামনে মাথা নত করে। এভাবে নিজের মর্যাদাহানির জন্য সে নিজেই দায়ী। শিরকের মাধ্যমে মানবসমাজে বিবাদ ও বিভেদ সৃষ্টি হয়। বড় ছোটর পার্থক্য সৃষ্টি হয়। মুশরিকরা নানারকম জড় পদার্থ, দেবদেবী, প্রতিমা, প্রাকৃতিক শক্তির সামনেও মাথা নত করে। এ হচ্ছে মানবতার চরম অবমাননা। শিরকের চূড়ান্ত পরিণতি হচ্ছে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি।

উত্তর

জনাব বারাকাত সাহেবের বিশ্বাসে ইমানের মৌলিক বিষয় তাকদিরকে অস্বীকার করা হয়েছে, যা কুফরের অন্তর্ভুক্ত। এর পরিণতি খুবই ভয়াবহ। তকদির শব্দের অর্থ নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তায়ালা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই মানুষের জীবনের ভালোমন্দের নির্ধারণকারী। সবক্ষেত্রে এমন বিশ্বাস স্থাপন করাই হলো তকদিরে বিশ্বাস। বারাকাত সাহেবের বিশ্বাসে এ বিষয়টিকেই অস্বীকার করা হয়েছে। ইমানের মৌলিক বিষয়গুলোর কোনো একটি অস্বীকার করা হলেও তা কুফর হিসেবে গণ্য হবে। আর জনাব বারাকাতের আচরণে এরূপ অস্বীকৃতিই প্রকাশ পেয়েছে। উদ্দীপকের জনাব বারাকাত সাহেব ব্যবসায়ের সফলতাকে শুধু কর্মের উপর নির্ভরশীল মনে করেন। তার এ ধারণায় তকদিরে অবিশ্বাস প্রকাশ পেয়েছে। বারাকাত সাহেব তার কর্মকাণ্ডের কারণে দুনিয়াতে কাফির হিসেবে গণ্য হবে এবং পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তার এ কর্মকাণ্ডের জন্য আরও যেসব কুফল দেখা দিবে তা হলো- বারাকাত সাহেব আল্লাহ তায়ালাকে অবিশ্বাস করবে, তার নিয়ামত অস্বীকার করবে। সে আল্লাহ তায়ালার প্রতি অকৃতজ্ঞ হবে। সে আল্লাহ তায়ালার বিধিনিষেধ অমান্য করার কারণে সমাজে অবাধ্য ও অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হবে। বারাকাত সাহেবের নিকট দুনিয়ার জীবনই প্রধান। সুতরাং দুনিয়ায় ধনসম্পদের ও আরাম আয়েশের লোভে সে নানারকম অসৎ ও অশ্লীল কাজে জড়িয়ে পড়তে পারে। চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, সুদ-ঘুষ, জুয়া ইত্যাদিতে সে অভ্যস্ত হয়ে উঠতে পারে। বারাকাত সাহেব আল্লাহ তায়ালা ও তকদিরে অবিশ্বাস করে। ফলে সে যেকোনো বিপদে-আপদে ধৈর্যহারা হয়ে পড়ে। অন্যদিকে, তকদিরে বিশ্বাস না থাকায় যেকোনো ব্যর্থতায় সে চরম হতাশ হয়ে পড়ে। ফলে তার জীবন চরম হতাশার মধ্যে অতিবাহিত হয়। বারাকাত সাহেবের আখিরাত, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস না থাকায় দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি যেকোনো পাপ ও অনৈতিক কাজ সে বিনা দ্বিধায় করতে পারে। এভাবে তার মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে। বারাকাত সাহেব আল্লাহ তায়ালার বিধি-বিধান ও আদেশ-নিষেধের কোনো পরোয়া করে না; বরং আল্লাহ তায়ালা, ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে। ফলে আল্লাহ তায়ালা তার প্রতি অসন্তুষ্ট হন। অতএব উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, উদ্দীপকের বারাকাত সাহেবের কর্মকাণ্ডের পরিণাম ও কুফল অত্যন্ত ভয়ঙ্কর।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।