শেয়ারFacebookWhatsApp

রনির বক্তব্যে হাশরের মাঠের কোন বিষয়টি অস্বীকার করা হয়েছে তা চিহ্নিতপূর্বক উহার গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: রনির বক্তব্যে হাশরের মাঠের শাফায়াত বিষয়টি অস্বীকার করা হয়েছে। শাফাআত আরবি শব্দ, যার অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামি শরিয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ারার নিকট নবি-রাসুল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফাআত বলে, যা রনি অস্বীকার করেছে। উদ্দীপকে রনি মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করলেও সে মনে করে, হাশরের ময়দানে কারও সুপারিশ লাগবে না। এর মাধ্যমে মূলত সে আখিরাতের অন্যতম স্তর শাফায়াতকে অস্বীকার করে। তার এরূপ মনোভাব কুফরির শামিল। কেননা কিয়ামতের দিন জান্নাত লাভের জন্য শাফাআতের গুরুত্ব অপরিসীম। কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফাআত করা হবে। নবি-রাসুল, ফেরেশতা, শহিদ, আলেম, হাফিয এ শাফাআতের সুযোগ পাবেন। আল-কুরআন ও সিয়াম (রোযা) কিয়ামতের দিন শাফাআত করবে বলেও হাদিসে উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা মানুষের সকল কাজকর্মের হিসাব নেবেন। তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। তখন মহান আল্লাহ পুণ্যবানগণকে জান্নাতে ও পাপীদের জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। নবি-রাসুল ও পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহর দরবারে শাফাআত করবেন। ফলে অনেক পাপীকে মাফ করা হবে। এরপর তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানও এদিন শাফাআত করবে। ফলে তাঁদের মর্যাদা বৃদ্ধি করা হবে। শাফাআত একটি বিরাট নিয়ামত। মহানবি (সা.)-এর শাফাআত ব্যতীত কিয়ামতের দিন সফলতা, কল্যাণ ও জান্নাত লাভ করা সম্ভব হবে না। পরিশেষে বলা যায় যে, রনির বক্তব্যে হাশরের মাঠের শাফাআত বিষয়টি অস্বীকার করা হয়েছে। আমরা শাফাআতে বিশ্বাস স্থাপন করবো। আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-কে ভালোবাসবো। তাহলেই আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর শাফাআত লাভে ধন্য হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

রনির বক্তব্যে হাশরের মাঠের কোন বিষয়টি অস্বীকার করা হয়েছে তা চিহ্নিত…

উদ্দীপক

জনি মনে করে শুধুমাত্র আল্লাহ্ তায়ালা ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বাস করলেই চলবে। আর অন্যান্য নবী-রাসুলকে বিশ্বাস করার প্রয়োজন নেই। অপরদিকে রনি মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে। কিন্তু সে মনে করে, নিজে নেক আমল করলেই নাজাত পাওয়া যাবে। হাশরের ময়দানে কারও কোনো সুপারিশ লাগবে না।

Chittagong · 2023

উত্তর

মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়।

উত্তর

আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়। কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে, পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎকাজে উৎসাহিত হয় এবং অসৎকাজ থেকে বিরত থাকে। এভাবে মানুষ অসৎচরিত্র বর্জন করে সৎচরিত্রবান হয়ে ওঠে। অপরদিকে আখিরাতে যে অবিশ্বাস করে সে সুযোগ পেলেই পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে। কেননা সে পরকালীন জবাবদিহিতে বিশ্বাসী নয়। এভাবে আখিরাতের প্রতি অবিশ্বাস মানবসমাজে অত্যাচার ও পাপাচার বৃদ্ধি করে। আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না।

উত্তর

জনির মনোভাবে হযরত মুহাম্মদ (সা.) ছাড়া অন্য নবি-রাসুলগণের প্রতি অবিশ্বাস প্রকাশিত হওয়ায় তা কুফরের অন্তর্ভুক্ত। ইমানের মৌলিক বিষয় সাতটি। যেমন: আল্লাহ, ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, আখিরাত, তকদির এবং মৃত্যুর পর পুনরুত্থান। এ বিষয়গুলোর উপর আন্তরিক বিশ্বাস স্থাপন, মৌখিক স্বীকৃতি প্রদান এবং পরিপূর্ণভাবে কাজে বাস্তবায়ন করাকে ইমান বলে। একজন মুসলিমকে অবশ্যই এগুলো বিশ্বাস করে তদনুযায়ী আমল করতে হবে। কেউ যদি এর ব্যতিক্রম করে তবে সে কাফির বলে পরিগণিত হবে এবং তার এ ধারণা ইমানের পরিপন্থি কুফরের অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনির বিশ্বাসে ইমান পরিপন্থি ভাব পরিলক্ষিত হয়। উদ্দীপকে জনি মনে করে, শুধু আল্লাহ এবং হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বাস করলেই যথেষ্ট; কিন্তু তার ধারণা সঠিক নয়। কারণ আল্লাহ তায়ালা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। তারা মানুষকে সত্য ও সঠিক পথের সন্ধান দিয়েছেন, মানুষকে আল্লাহর পরিচয় জানিয়েছেন। তাই তাদের প্রত্যেকের উপর বিশ্বাস স্থাপন করা ইমানের অপরিহার্য বিষয়। কেউ যদি তাদের প্রতি অবিশ্বাস পোষণ করে, তবে সে প্রকৃত ইমানদার নয়। সুতরাং উদ্দীপকে উল্লিখিত জনির বিশ্বাস কুফরের শামিল।

উত্তর

রনির বক্তব্যে হাশরের মাঠের শাফায়াত বিষয়টি অস্বীকার করা হয়েছে। শাফাআত আরবি শব্দ, যার অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামি শরিয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ারার নিকট নবি-রাসুল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফাআত বলে, যা রনি অস্বীকার করেছে। উদ্দীপকে রনি মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করলেও সে মনে করে, হাশরের ময়দানে কারও সুপারিশ লাগবে না। এর মাধ্যমে মূলত সে আখিরাতের অন্যতম স্তর শাফায়াতকে অস্বীকার করে। তার এরূপ মনোভাব কুফরির শামিল। কেননা কিয়ামতের দিন জান্নাত লাভের জন্য শাফাআতের গুরুত্ব অপরিসীম। কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফাআত করা হবে। নবি-রাসুল, ফেরেশতা, শহিদ, আলেম, হাফিয এ শাফাআতের সুযোগ পাবেন। আল-কুরআন ও সিয়াম (রোযা) কিয়ামতের দিন শাফাআত করবে বলেও হাদিসে উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা মানুষের সকল কাজকর্মের হিসাব নেবেন। তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। তখন মহান আল্লাহ পুণ্যবানগণকে জান্নাতে ও পাপীদের জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। নবি-রাসুল ও পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহর দরবারে শাফাআত করবেন। ফলে অনেক পাপীকে মাফ করা হবে। এরপর তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানও এদিন শাফাআত করবে। ফলে তাঁদের মর্যাদা বৃদ্ধি করা হবে। শাফাআত একটি বিরাট নিয়ামত। মহানবি (সা.)-এর শাফাআত ব্যতীত কিয়ামতের দিন সফলতা, কল্যাণ ও জান্নাত লাভ করা সম্ভব হবে না। পরিশেষে বলা যায় যে, রনির বক্তব্যে হাশরের মাঠের শাফাআত বিষয়টি অস্বীকার করা হয়েছে। আমরা শাফাআতে বিশ্বাস স্থাপন করবো। আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-কে ভালোবাসবো। তাহলেই আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর শাফাআত লাভে ধন্য হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।