আরিফ সাহেবের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক উদ্দীপকের শেষ অংশে রফিক সাহেবের বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: আরিফ সাহেবের কর্মকাণ্ড শিরকের অন্তর্ভুক্ত। শিরকের কুফল সম্পর্কে রফিক সাহেবের দেওয়া বক্তব্যটি যথার্থ। শিরক আরবি শব্দ, যার অর্থ অংশীদার সাব্যস্ত করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। শিরক তাওহিদের বিপরীত। আল্লাহর সাথে শিরক চার ধরনের হতে পারে। এর মধ্যে অন্যতম একটি হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদাহ করা, কারো নামে পশু জবাই করা ইত্যাদি। আরিফ সাহেব এরূপ কর্মকাণ্ডই করেছেন। উদ্দীপকের আরিফ সাহেব মাজারের পিরের নামে একটি ছাগল জবাই করে। তার এ কাজটি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করার শামিল। আর এটি জানার পর রফিক সাহেব বলেন, আল্লাহ ব্যতীত কারো নামে পশু জবাই করা ক্ষমার অযোগ্য অপরাধ। শিরকের ব্যাপারে রফিক সাহেব যথার্থই বলেছেন। বস্তুত শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। আল্লাহ তায়ালা বলেন- 'নিশ্চয়ই শিরক চরম জুলুম।' (সূরা লুকমান, আয়াত ১৩)। যারা শিরক করে তাদেরকে মুশরিক বলা হয়। আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। আল্লাহ তায়ালা আরও বলেন- لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ অর্থাৎ, 'কোনো কিছুই তাঁর সদৃশ নয়' (সূরা আশ-শুরা: আয়াত-১১)। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তায়ালা বলেন- 'নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া যেকোনো পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন।' (সূরা আন-নিসা, আয়াত ৪৮) পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে-'যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস জাহান্নাম।' (সূরা আল-মায়িদা, আয়াত ৭২) জাহান্নাম হলো ভীষণ শাস্তির স্থান। মুশরিকরা সেই স্থানে চিরকাল শাস্তি ভোগ করবে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায় যে, শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। শিরককারী জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে। শিরককারী হিসেবে আরিফকেও এ পরিণতির সম্মুখীন হতে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
আরিফ সাহেবের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক উদ্দীপকের শেষ অংশে রফিক সাহেবে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর