শেয়ারFacebookWhatsApp

রাসুলুল্লাহ্ (সাঃ) কুরাইশদের নিকট কী পৌঁছে দিয়েছিলেন? ব্যাখ্যা কর।

উত্তর: রাসূল (সা.) কুরাইশদের নিকট দীনের দাওয়াত পৌছে দিয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির পর মহানবি হযরত মুহাম্মদ (সা.) বিপথগামী মক্কাবাসীর নিকট ইসলাম প্রচার আরম্ভ করেন। তিনি ঘোষণা করেন, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল। তিনি আরও ঘোষণা করেন, ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, আল-কুরআন এ ধর্মের পবিত্র গ্রন্থ। আল্লাহ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ামক এবং সবকিছুর মালিক। তিনি সকল সৃষ্টির জীবন ও মৃত্যুদানকারী। উদ্দীপকে মহানবি (সা.)-এর কুরাইশদের ইসলামের দাওয়াত দানের একটি প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। যেখানে কুরাইশদের ঔদ্ধত্য প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষাপটেই মহান আল্লাহ সূরা আল-লাহাব নাজিল করেছিলেন। প্রথম তিন বছর তিনি গোপনে তাঁর আত্মীয়স্বজনকে ইসলামের দাওয়াত দিলেন। পরে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলামের পথে দাওয়াত দেওয়া শুরু করলেন। উদ্দীপকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে রাসুলুল্লাহ (সা.) সাফা পাহাড়ে আরোহণ করে কুরাইশদের উদ্দেশ্যে বলেন- আমি এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি। যা রাসুল (সা.)-এর দীনের দাওয়াতের শামিল।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

রাসুলুল্লাহ্ (সাঃ) কুরাইশদের নিকট কী পৌঁছে দিয়েছিলেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে রাসুলুল্লাহ্ (সাঃ) সাফা পাহাড়ে আরোহণ করে কুরাইশদের উদ্দেশ্যে বলেন, আমি এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। অধিকাংশ কুরাইশ রাসুলুল্লাহ্ (সাঃ) এর সতর্ক বাণী অমান্য করে পূর্বের ন্যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাবাঘর তাওয়াফ করতে থাকে। আবার লাত ও মানাতকে উপাস্য বানিয়ে তাদের সিজদাহ করাও অব্যাহত রাখে। তারা মনে করে, এগুলো তাদেরকে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে।

Sylhet · 2023

উত্তর

শরিয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে।

উত্তর

ইসলাম হলো আল্লাহ তায়ালার প্রবর্তিত ধর্ম বা জীবনবিধান। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা ইসলামে বিদ্যমান। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, 'আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করলাম' (সূরা আল-মায়িদা : আয়াত-৩)। অতএব ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

উত্তর

রাসূল (সা.) কুরাইশদের নিকট দীনের দাওয়াত পৌছে দিয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির পর মহানবি হযরত মুহাম্মদ (সা.) বিপথগামী মক্কাবাসীর নিকট ইসলাম প্রচার আরম্ভ করেন। তিনি ঘোষণা করেন, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল। তিনি আরও ঘোষণা করেন, ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, আল-কুরআন এ ধর্মের পবিত্র গ্রন্থ। আল্লাহ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ামক এবং সবকিছুর মালিক। তিনি সকল সৃষ্টির জীবন ও মৃত্যুদানকারী। উদ্দীপকে মহানবি (সা.)-এর কুরাইশদের ইসলামের দাওয়াত দানের একটি প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। যেখানে কুরাইশদের ঔদ্ধত্য প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষাপটেই মহান আল্লাহ সূরা আল-লাহাব নাজিল করেছিলেন। প্রথম তিন বছর তিনি গোপনে তাঁর আত্মীয়স্বজনকে ইসলামের দাওয়াত দিলেন। পরে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলামের পথে দাওয়াত দেওয়া শুরু করলেন। উদ্দীপকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে রাসুলুল্লাহ (সা.) সাফা পাহাড়ে আরোহণ করে কুরাইশদের উদ্দেশ্যে বলেন- আমি এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি। যা রাসুল (সা.)-এর দীনের দাওয়াতের শামিল।

উত্তর

কুরাইশদের ইবাদত মোটেই সঠিক ছিল না। আকাইদের আলোকে তাদের কর্মকান্ড ছিল শিরকের অন্তর্ভুক্ত। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলা হয়। ইসলাম আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থা। এর বিশ্বাসগত দিকের নাম হলো আকাইদ। আকাইদের বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হয়। এরপর থেকে ইবাদতের যোগ্য মালিক হিসেবে একমাত্র আল্লাহর সামনেই মাথা নত করা বাঞ্ছনীয়। অথচ কুরাইশগণ সত্য দীনের দাওয়াত পাওয়ার পরও যে পথে হাঁটছিল তা নিঃসন্দেহে অযৌক্তিক, ভ্রান্ত এবং ঘৃণ্য। আকাইদের বিষয়গুলো হলো আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত-জাহান্নাম ইত্যাদি। এ বিষয়গুলো কুরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত। আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাস এবং তাঁর সামনে নির্দ্বিধায় মাথা নত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অথচ কুরাইশরা আল্লাহর পরিবর্তে অসংখ্য মূ র্তি তৈরি করে সেগুলোর পূজা করত। পবিত্র কাবাঘরে ৩৬০টি মূর্তি স্থাপন করার সাহস তারা দেখিয়েছিল। এসব মূর্তিগুলোর ছিল না কোনো ক্ষমতা, ছিল না কোনো বুদ্ধি। এরা কারও জন্য কিছুই করতে পারত না। অথচ তারা এগুলোকেই উপাস্য বানিয়েছিল। কুরআনে বর্ণিত হয়েছে "কোনো কিছুই তাঁর সদৃশ নয়।" (সূরা আশ-শুরা, আয়াত-১১) আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। আল্লাহ বলেন, 'আল্লাহ কারও মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নি এবং তাঁকে ও জন্ম দেওয়া হয় নি। আর তাঁর সমত্যু কেউ নেই।' (সূরা ইখলাস) তাওহিদের এ বিষয়গুলো অস্বীকার করে কুরাইশগণ যে পূজায় লিপ্ত হয়েছে তা হলো শিরক। আর এটি হলো সবচেয়ে বড় জুলুম ও পাপ। আল্লাহ তায়ালা মুশরিকদেরকে কখনোই ক্ষমা করবেন না। তাই বলা যায়, কুরাইমদের ইবাদত সঠিক ও গ্রহণযোগ্য ছিল না।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।