জনাব 'ক' এর বিশ্বাস কীসের শামিল? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ক'-এর বিশ্বাস কুফুরির শামিল। কুফর শব্দের অর্থ- অস্বীকার করা, অবিশ্বাস করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকেই কুফর বলা হয়। এ ধরনের কাজের মধ্যে রয়েছে- আল্লাহ তায়ালার অস্তিত্ব ও গুণাবলিকে অবিশ্বাস বা অস্বীকার করা, ইমানের সাতটি বিষয়কে অস্বীকার করা, ইসলামের মৌলিক ইবাদতকে অস্বীকার করা, হালালকে হারাম বা হারামকে হালাল মনে করা, ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা প্রভৃতি। জনাব 'ক'-এর মনোভাবে ইসলামের মৌলিক বিষয়ের প্রতি আবিশ্বাস পরিলক্ষিত হয়। জনাব 'ক' বিশ্বাস করে- 'মৃত্যুই জীবনের পরিসমাপ্তি।' পরকাল বলতে কিছু নেই। জনাব 'ক'-এর এ কথায় ইমান ও ইসলামের মৌলিক বিষয়ের প্রতি অবিশ্বাস প্রকাশ পেয়েছে। এ ধরনের মনোভাব নিঃসন্দেহে কুফুরির শামিল।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
জনাব 'ক' এর বিশ্বাস কীসের শামিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর