রাব্বির ধারণাটি কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: রাব্বির ধারণাটি ইসলামি জীবনব্যবস্থা এর অন্তর্ভুক্ত। যা ইসলামি শরিয়তের আলোকে সঠিক। ইসলাম হলো আল্লাহ তায়ালা প্রবর্তিত পূর্ণাঙ্গ দ্বীন বা জীবনবিধান। এটি মানবজাতির জন্য আল্লাহ তায়ালার একটি বিশেষ নিয়ামত। শরিয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। মানবজীবনের সব বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা দেওয়া হয়েছে ইসলামে। রাব্বির মনোভাবেও এ বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে রাব্বির মতে, ইসলামি জীবনব্যবস্থা সম্পূর্ণরূপেই পরিপূর্ণ ও সর্বযুগেই সার্বজনীন। মানবজীবনের জন্য যা কিছুর প্রয়োজন তার সবকিছুই এর মধ্যে বিদ্যমান। প্রকৃতপক্ষে সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের কোনো বিকল্প নেই, কেননা ইসলামই হলো একমাত্র পরিপূর্ণ জীবনব্যবস্থা। এটি আল্লাহর মনোনীত ধর্ম। যেমন আল্লাহ তায়ালা বলেন- إِنَّ الدِّيْنَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ অর্থাৎ, 'নিশ্চয়ই আল্লাহর কাছে ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা' (সূরা আলে ইমরান : আয়াত-১৯)। এটি মানবজাতির জন্য মহান আল্লাহর নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবনবিধান। এটি কোনো কাল, অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজের যথাযথ দিকনির্দেশনা রয়েছে ইসলামে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সব বিষয়ই ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবনের অবস্থারও বর্ণনা ইসলামে রয়েছে। সুতরাং বলা যায় যে, রাব্বির ধারণা যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
রাব্বির ধারণাটি কীরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর