সাঈদের চরিত্রে যে বিষয় প্রকাশ পেয়েছে তা চিহ্নিতপূর্বক ব্যবসায়ী সমিতির সভাপতির বক্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: সাঈদের চরিত্রে মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতির বক্তব্যটি যথার্থ। সাধারণভাবে যারা অন্তরে একরকম ভাব রেখে বাইরে তার বিপরীত অবস্থা প্রকাশ করে তাদের মুনাফিক বলা হয়। রাসুল (স) মুনাফিকের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলেন, 'মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তার খিয়ানত করে'। (সহিহ বুখারি) সাঈদের চরিত্রে ওয়াদা ভঙ্গের বৈশিষ্ট্য লক্ষণীয়। সাঈদ দুই মাস পর ফেরত দেওয়ার ওয়াদা করে ব্যবসায়ী আরিফের কাছ থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেয়। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও দুই মাস অতিক্রম হলেও সে টাকা ফেরত দেয়নি। এভাবে কথা দিয়ে না রাখা, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাজ। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, আমাদের সবারই কথা ও কাজে মিল রাখা উচিত। তার এ বক্তব্য সম্পূর্ণরূপে সঠিক। কারণ মুনাফিকি অত্যন্ত জঘন্য পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। মুনাফিকদের কেউ বিশ্বাস করে না। তাদের সন্দেহ ও ঘৃণার চোখে দেখে, সমাজের মানুষের কাছে তারা অপমানিত ও লাঞ্চিত হয়ে জীবন কাটায়। তাদের পরকালীন পরিণতি সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। (সূরা আন-নিসা, আয়াত ১৪৫) উপরের আলোচনায় প্রমাণিত, যে, সাঈদ ওয়াদা ভঙ্গ করে মুনাফিকের বৈশিষ্ট্যকে ধারণ করেছে, যা দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য ক্ষতিকর। তাই তার উচিত সর্বদা ওয়াদা রক্ষা করা তথা কথা ও কাজের মধ্যে সমন্বয় সাধন করা।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
সাঈদের চরিত্রে যে বিষয় প্রকাশ পেয়েছে তা চিহ্নিতপূর্বক ব্যবসায়ী সমিত…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর