হযরত মুহাম্মদ (স)-কে কেন 'খাতামুন নাবিয়্যিন' বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: হযরত মুহাম্মদ (স)-এর মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটেছে। এ কারণে তাঁকে খাতামুন নাবিয়ি্যন বলা হয়। খাতামুন অর্থ শেষ, সমাপ্তি। আর নবুয়ত হলো, নবিগণের দায়িত্ব। খতমে নবুয়তের অর্থ নবুয়তের সমাপ্তি। যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়্যিন বা সর্বশেষ নবি। হযরত মুহাম্মদ (স) নবি-রাসুলগণের ধারায় সর্বশেষ আগমন করেছেন। তাঁর মাধ্যমে নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটেছে। এ কারণেই তাঁকে খাতামুন নাবিয়্যিন বলা হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
হযরত মুহাম্মদ (স)-কে কেন 'খাতামুন নাবিয়্যিন' বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর