সালামের কথায় আকাইদের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: সালামের কথায় আকাইদের অন্যতম বিষয় ইমানের দিকটি ফুটে উঠেছে। ইমান অর্থ বিশ্বাস। একজন মুসলিমের ইমানের কতগুলো মৌলিক বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়। এগুলো আল-কুরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। এ বিষয়গুলোতে বিশ্বাস ছাড়া কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। এরূপ বিষয় মোট ৭টি। সালামের বক্তব্যেও ইমানের এ বিষয়গুলোর ইঙ্গিত রয়েছে। সালাম সমুদ্র সৈকতে একজন পর্যটকের মৃত্যুর দৃশ্য অবলোকন করে। এ দৃশ্য দেখে সে বলে, যারা স্রষ্টাসহ কিছু বিষয়ের ওপর আস্থা রেখে মৃত্যুবরণ করে তারা জান্নাতি। এ বক্তব্যের মাধ্যমে সালাম ইমানের মৌলিক সাতটি বিষয়কেই নির্দেশ করেছে। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। এছাড়া ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, নবি-রাসুলগণ, আখিরাত, তাকদির ও মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এর যে কোনো একটির প্রতি অবিশ্বাস পোষণ করা কুফরির শামিল। তাই বলা যায়, সালাম ইমানের এ মৌলিক বিষয়গুলোর কথাই বলেছেন। যেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে মুমিন বা মুসলমান হওয়া যায় এবং আল্লাহর পক্ষ থেকে জান্নাত লাভ করা সম্ভব হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
সালামের কথায় আকাইদের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর