শেয়ারFacebookWhatsApp

মানিকের বক্তব্যে কোন বিষয়ের বিশ্বাস প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: মানিকের বক্তব্যে তাওহিদে বিশ্বাস প্রকাশ পেয়েছে। আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। এটি ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়। মানিকের বক্তব্যে এ বিষয়টি উপস্থিত রয়েছে। মানিকের মতে, সব কাজ-কর্ম ও সৃষ্টিতে এক আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে মানুষের মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত হয়। এ ধারণা তাওহিদে বিশ্বাসকেই প্রকাশ করে। কারণ তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। তাওহিদের মূল কথা হলো- আল্লাহ এক ও অদ্বিতীয়। কারণ তিনি সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। তাঁর তুলনীয় কেউ নেই। অর্থাৎ আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ। তাওহিদে বিশ্বাসের ফলে মানুষ ইবাদত ও সৎকর্মে উৎসাহিত হয়। মন্দ কাজ থেকে বিরত থাকে। মহান আল্লাহ ও তাঁর রাসুল (স)-এর দেখানো পথে জীবন পরিচালনা করে। ফলে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে। সুতরাং বোঝা যায়, মানিকের বক্তব্য তাওহিদে বিশ্বাসকে তুলে ধরে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

মানিকের বক্তব্যে কোন বিষয়ের বিশ্বাস প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

মানিক ও আফজল ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। একদিন বিদ্যালয়ে যাওয়ার পথে মানিক আফজলকে বলে, সব কাজ-কর্ম ও সৃষ্টিতে এক আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে মানুষের মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত হয়। অন্যদিকে আফজল মানিককে উদ্দেশ্য করে বলে, দেখো আমি এগুলো বিশ্বাস না করেও একজন ভালো মানুষ ও ভালো ছাত্র হিসেবে সকলের কাছে পরিচিত। তাই এ বিশ্বাসগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।

Barisal · 2020

উত্তর

মানিকের বক্তব্যে তাওহিদে বিশ্বাস প্রকাশ পেয়েছে। আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। এটি ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়। মানিকের বক্তব্যে এ বিষয়টি উপস্থিত রয়েছে। মানিকের মতে, সব কাজ-কর্ম ও সৃষ্টিতে এক আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে মানুষের মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত হয়। এ ধারণা তাওহিদে বিশ্বাসকেই প্রকাশ করে। কারণ তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। তাওহিদের মূল কথা হলো- আল্লাহ এক ও অদ্বিতীয়। কারণ তিনি সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। তাঁর তুলনীয় কেউ নেই। অর্থাৎ আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ। তাওহিদে বিশ্বাসের ফলে মানুষ ইবাদত ও সৎকর্মে উৎসাহিত হয়। মন্দ কাজ থেকে বিরত থাকে। মহান আল্লাহ ও তাঁর রাসুল (স)-এর দেখানো পথে জীবন পরিচালনা করে। ফলে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে। সুতরাং বোঝা যায়, মানিকের বক্তব্য তাওহিদে বিশ্বাসকে তুলে ধরে।

উত্তর

আফজলের মনোভাব কুফরের অন্তর্ভুক্ত, যার ইহকালীন ও পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে। কুফর হলো ইমানের বিপরীত, যা ইমরান সাহেবের মনোভাবেও পরিলক্ষিত হয়। আফজল মানিককে উদ্দেশ্য করে বলে, দেখো আমি এগুলো বিশ্বাস না করেও একজন ভালো মানুষ ও ভালো ছাত্র হিসেবে সকলের কাছে পরিচিত। তাই এ বিশ্বাসগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কুফর ব্যক্তিজীবন ও সমাজজীবনে অনৈতিকতার ব্যাপক প্রসার ঘটায়। আখিরাতে বিশ্বাস না থাকায় কুফরে লিপ্ত ব্যক্তির নৈতিকতার অবক্ষয় ঘটে এবং দুনিয়ার স্বার্থে সে নানা ধরনের পাপ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। ফলে সে সবকিছুতে ধৈর্যহারা ও হতাশাগ্রস্ত হয়। তাছাড়া পরকালেও কুফরের পরিণতি হবে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী'। (সূরা আল-বাকারা, আয়াত ৩৯) পরিশেষে বলা যায়, কুফরের পরিণতি ধ্বংস ছাড়া কিছুই না। এটি থেকে সবাইকে বেঁচে থাকতে হবে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।