জনাব আশফাক ইমানের কোন বিষয়টি অবিশ্বাস করেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আশফাক খতমে নবুয়তের বিষয়টি অবিশ্বাস করেন। খতমে নবুয়তের অর্থ হলো নবুয়তের সমাপ্তি। নবুয়তের ধারার সর্বশেষ নবি হলেন হযরত মুহাম্মদ (স)। তাঁর মাধ্যমেই নবুয়তের ধারার সমাপ্তি ঘটেছে। জনাব আশফাকের মধ্যে এ বিশ্বাস অনুপস্থিত। তিনি মনে করেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষের আগমন চলতে থাকবে। তাদের হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা যখন মনে করবেন নবি-রাসুলের আগমন ঘটাবেন। অথচ কুরআন ও হাদিস থেকে আমরা জানতে পারি হযরত মুহাম্মদ (স)-এর মাধ্যমে নবি-রাসুলগণের আগমনের ধারা বন্ধ হয়ে গেছে। হযরত মুহাম্মদ (স) ছিলেন সারা বিশ্বের নবি। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন তাদের জন্য মহানবি (স)-এর পথ নির্দেশনাই যথেষ্ট। তাদের সবার নবিই মুহাম্মদ (স)। আল্লাহ বলেন, '(হে নবি) আপনি বলুন, হে মানবমণ্ডলী আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রাসুল হিসেবে প্রেরিত।' (সূরা আল-আরাফ, আয়াত ১৫৮)। মহানবি (স) বলেছেন, 'আমিই শেষ নবি, আমার পরে কোনো নবি নেই।' (সহিহ মুসলিম) মহানবি (স) সম্পর্কে এ বিশ্বাস স্থাপন করাই হলো খতমে নবুয়তে বিশ্বাস। আশফাকের ধারণায় এ বিশ্বাস অনুপস্থিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
জনাব আশফাক ইমানের কোন বিষয়টি অবিশ্বাস করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর