'ইসলামের মৌলিক বিষয়গুলো অস্বীকারকারী অনৈতিক কাজ সম্পাদনে দ্বিধা করে না'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: ইসলামের মৌলিক বিষয়গুলো অস্বীকারকারী অর্থাৎ কাফির ব্যক্তি এসব ধরনের অন্যায় কাজ অনায়াসে করতে পারে। আখিরাত, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস না থাকায় কাফির ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না। তাই দুনিয়ার স্বার্থে সে মিথ্যাচার, চুরি, ছিনতাই, ব্যভিচার ইত্যাদি যেকোনো পাপকাজ বিনা দ্বিধায় করতে পারে। নবি-রাসুলগণকে বিশ্বাস না করায় তাদের নৈতিক চরিত্র এবং শিক্ষাও সে অনুসরণ করে না। এভাবে কাফির ব্যক্তি সব ধরনের অনৈতিক কাজে অভ্যস্ত হয়ে পড়ে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
'ইসলামের মৌলিক বিষয়গুলো অস্বীকারকারী অনৈতিক কাজ সম্পাদনে দ্বিধা করে না'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর