'তাওহিদে বিশ্বাস মানুষের আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলে।'- বুঝিয়ে লেখো।
উত্তর: তাওহিদের প্রতি বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। তাওহিদে বিশ্বাসী ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না। ফলে জগতের সৃষ্টির ওপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করে। তাওহিদে বিশ্বাস মানবসমাজে এ ধারণার জন্ম দেয় যে, সব মানুষই আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
'তাওহিদে বিশ্বাস মানুষের আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলে।'- বুঝিয়ে লেখো।
উত্তর