শেয়ারFacebookWhatsApp

জনাব আলী সাহেবের বর্ণিত দ্বিতীয় বিষয়টি চিহ্নিতপূর্বক তা লাভ করার জন্য মানবমণ্ডলীর কী করা উচিত? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব আলী সাহেবের বর্ণিত দ্বিতীয় বিষয়টি হলো জান্নাত। জান্নাত লাভের জন্য মানবজাতিকে ইমান আনয়নপূর্বক সৎকর্মশীল জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। ইসলামি পরিভাষায়, পরকালীন জীবনে পুণ্যবানগণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। জান্নাতে সবধরনের নিয়ামত বিদ্যমান। মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবেন। উদ্দীপকে জনাব আলী সাহেব তার বর্ণনার দ্বিতীয় বিষয়টিতে সৎকর্মশীলদের আবাসস্থল জান্নাত সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। জান্নাত লাভ করতে হলে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলতে হবে। সকল কাজকর্মে আল্লাহ তায়ালার আদেশ ও রাসুলুল্লাহ (স.)-এর সুন্নাহ অনুসরণ করতে হবে। আল্লাহ তায়ালা বলেন- وَأَمَّا مَنْ خَانَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى অর্থ: "আর যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতই হবে তার আবাস।” (সূরা আন-নাযিআত : ৪০-৪১) সুতরাং আমরাও জান্নাত লাভের জন্য সদাসর্বদা আল্লাহ তায়ালাকে ভয় করব, তাঁর আদেশ নিষেধ মেনে চলব, অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করে উত্তম চরিত্র গঠন করব এবং ইসলামের পরিপূর্ণ জীবনবিধান অনুযায়ী জীবন পরিচালনা করব। তাহলে মহান আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট হবেন, আমরা পরকালে জান্নাত লাভ করব।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

জনাব আলী সাহেবের বর্ণিত দ্বিতীয় বিষয়টি চিহ্নিতপূর্বক তা লাভ করার জন…

উদ্দীপক

জনাব আলী একজন মসজিদের ইমাম। তিনি বিগত শুক্রবারে জুমআর খুতবায় আখিরাতের দুটি বিষয় নিয়ে আলোচনা করেন। প্রথম বিষয়টি সম্পর্কে তিনি বলেন, মানুষ তার অপরাধের জন্য শাস্তি ভোগ করবে। ক্ষুধা ও পিপাসায় কাতর হলে রক্ত, পুঁজ ও কাঁটাযুক্ত বৃক্ষ খাবার হিসেবে দেওয়া হবে। পরবর্তীতে দ্বিতীয় বিষয়টি সম্পর্কে তিনি বলেন, মানুষ তার ভালো কর্মের জন্য সুশীতল ছায়াতলে অবস্থান করবে। মনে যা চাইবে তাই সে সেখানে ভোগ করবে।

Rajshahi · 2024

উত্তর

মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে।

উত্তর

ইসলামি জীবনদর্শনে আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ তায়ালা বলেন, "আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।" (সূরা আল-বাকারা: ৪) তাই আখিরাতে জবাবদিহিতার ভয় না থাকলে মানুষ যেকোনো অন্যায় নির্দ্বিধায় করতে পারে। পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্যও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্যপথ থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে পড়ে। এ কারণেই আখিরাতে বিশ্বাস অপরিহার্য।

উত্তর

উদ্দীপকের জনাব আলী সাহেবের বক্তব্যের প্রথম বিষয়টি সম্পর্কে জাহান্নামের ইঙ্গিত রয়েছে। জাহান্নাম হলো শান্তির স্থান। পরকালে মুমিনগণের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে, তেমনি পাপীদের জন্য রয়েছে শান্তির স্থান। আর জাহান্নামই হলো সেই শান্তির জায়গা। জাহান্নামকে (নার) বা আগুনও বলা হয়। জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত। এ আগুনে মানুষের হাড়, চামড়া, গোশত সবকিছুই পুড়ে যাবে। কিন্তু তাতে তার মৃত্যু হবে না। বরং আল্লাহ তায়ালার নির্দেশে পুনরায় তার দেহ পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। পুনরায় তা পুড়ে দগ্ধ হবে। এভাবে পুনঃপুন চলতে থাকবে। এছাড়া জাহান্নাম বিষাক্ত সাপ, বিচ্ছুর আবাসস্থল। সেখানকার খাদ্য হলো বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ। উত্তপ্ত রক্ত ও পুঁজ হবে জাহান্নামিদের পানীয়। মোটকথা জাহান্নাম অতি যন্ত্রণাদায়ক স্থান। অতএব বলা যায়, উদ্দীপকে জনাব আলী সাহেবের বক্তব্যের প্রথম বিষয়টি সম্পর্কে জাহান্নামের ইঙ্গিত রয়েছে। যেখানে পাপীরা প্রতিনিয়ত শাস্তি ভোগ করতে থাকবে।

উত্তর

জনাব আলী সাহেবের বর্ণিত দ্বিতীয় বিষয়টি হলো জান্নাত। জান্নাত লাভের জন্য মানবজাতিকে ইমান আনয়নপূর্বক সৎকর্মশীল জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। ইসলামি পরিভাষায়, পরকালীন জীবনে পুণ্যবানগণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। জান্নাতে সবধরনের নিয়ামত বিদ্যমান। মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবেন। উদ্দীপকে জনাব আলী সাহেব তার বর্ণনার দ্বিতীয় বিষয়টিতে সৎকর্মশীলদের আবাসস্থল জান্নাত সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। জান্নাত লাভ করতে হলে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলতে হবে। সকল কাজকর্মে আল্লাহ তায়ালার আদেশ ও রাসুলুল্লাহ (স.)-এর সুন্নাহ অনুসরণ করতে হবে। আল্লাহ তায়ালা বলেন- وَأَمَّا مَنْ خَانَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى অর্থ: "আর যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতই হবে তার আবাস।” (সূরা আন-নাযিআত : ৪০-৪১) সুতরাং আমরাও জান্নাত লাভের জন্য সদাসর্বদা আল্লাহ তায়ালাকে ভয় করব, তাঁর আদেশ নিষেধ মেনে চলব, অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করে উত্তম চরিত্র গঠন করব এবং ইসলামের পরিপূর্ণ জীবনবিধান অনুযায়ী জীবন পরিচালনা করব। তাহলে মহান আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট হবেন, আমরা পরকালে জান্নাত লাভ করব।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

জনাব আলী সাহেবের বর্ণিত দ্বিতীয় বিষয়টি চিহ্নিতপূর্বক তা লাভ করার জন… | Prosthuti