শেয়ারFacebookWhatsApp

মি. 'খ'-এর বন্ধুর আচরণ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা নিরূপণ কর।

উত্তর: মি. 'খ'-এর বন্ধুর আচরণ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ বলে আমি মনে করি। কারণ, মি. 'খ'-এর বন্ধু যা করেছে, তা নিঃসন্দেহে নিফাকের শামিল। শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, “মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি) আলোচ্য উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, মি. 'খ'-এর বন্ধু তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে টাকা ধার/ঋণ নেয়। সামর্থ্য থাকা সত্ত্বেও যা সে যথাসময়ে ফেরত দেয়নি। অর্থাৎ মি. 'খ'-এর বন্ধু 'ওয়াদা ভঙ্গ করেছে। উপরিউক্ত হাদিসটি পাঠ করে আমরা জানতে পারি, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। অতএব, মি. 'খ'-এর বন্ধু মুনাফিক হিসেবে গণ্য হবে। আর মুনাফিকের শাস্তি প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নস্তরে থাকবে।” (সূরা আন-নিসা: ১৪৫) পরিশেষে আমরা বলতে পারি, মি. 'খ'-এর বন্ধুর আচরণ নিফাকের পর্যায়ে পড়ে। যার পরকালীন শাস্তি অত্যন্ত ভয়াবহ। অতএব, এ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্য যথার্থ।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

মি. 'খ'-এর বন্ধুর আচরণ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা নির…

উদ্দীপক

মি. 'ক' মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের কতিপয় মৌলিক বিষয় অবিশ্বাস করে। অপরদিকে, 'খ' তার এক বন্ধুকে তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে পাঁচ হাজার টাকা ঋণ দেয়। কিন্তু তার বন্ধু সামর্থ্য থাকা সত্ত্বেও যথাসময়ে টাকা ফেরত দেয়নি। এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় মসজিদের ইমাম সাহেব বলেন, এ ধরনের আচরণ পরিত্যাগ না করলে তাকে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।

Dhaka · 2024

উত্তর

মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়।

উত্তর

তাকদিরে বিশ্বাস গুরুত্বপূর্ণ। কারণ, তাকদিরে বিশ্বাস ইমানের অন্যতম অঙ্গ। আল্লাহ তায়ালা মানুষের তাকদিরের নিয়ন্ত্রক। তিনিই তাকদিরের ভালোমন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তা-ই সে করতে পারবে না। বরং মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে। অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তায়ালার ওপর ভরসা করবে। কারণ, তাকদিরের ভালোমন্দ একমাত্র আল্লাহ তায়ালার হাতে। মনে-প্রাণে এরূপ বিশ্বাস স্থাপন না করলে ইমান থাকে না। তাই তাকদিরে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

উত্তর

মি. 'ক'-এর আচরণে কুফর বিষয়টি প্রকাশ পেয়েছে। কুফর শব্দের আভিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। কাফির অর্থ অবিশ্বাসী, অস্বীকারকারী। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। উদ্দীপকের মি. 'ক' মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের কতিপয় মৌলিক বিষয় অবিশ্বাস করে, তাই তার এরূপ আচরণ বা অবিশ্বাস করা কুফরের শামিল। অতএব বলা যায়, মি. 'ক'-এর আচরণে কুফর প্রকাশ পেয়েছে।

উত্তর

মি. 'খ'-এর বন্ধুর আচরণ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ বলে আমি মনে করি। কারণ, মি. 'খ'-এর বন্ধু যা করেছে, তা নিঃসন্দেহে নিফাকের শামিল। শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, “মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি) আলোচ্য উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, মি. 'খ'-এর বন্ধু তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে টাকা ধার/ঋণ নেয়। সামর্থ্য থাকা সত্ত্বেও যা সে যথাসময়ে ফেরত দেয়নি। অর্থাৎ মি. 'খ'-এর বন্ধু 'ওয়াদা ভঙ্গ করেছে। উপরিউক্ত হাদিসটি পাঠ করে আমরা জানতে পারি, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। অতএব, মি. 'খ'-এর বন্ধু মুনাফিক হিসেবে গণ্য হবে। আর মুনাফিকের শাস্তি প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নস্তরে থাকবে।” (সূরা আন-নিসা: ১৪৫) পরিশেষে আমরা বলতে পারি, মি. 'খ'-এর বন্ধুর আচরণ নিফাকের পর্যায়ে পড়ে। যার পরকালীন শাস্তি অত্যন্ত ভয়াবহ। অতএব, এ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্য যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।