শেয়ারFacebookWhatsApp

মুরতাজার বিশ্বাসটি চিহ্নিতপূর্বক মানবজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর: মুরতাজার বিশ্বাসটি আখিরাতে বিশ্বাস হিসেবে চিহ্নিত করা যায়। আখিরাত হলো পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কবর, হাশর, মিযান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের এক একটি পর্যায়। দুনিয়াতে ভালো কাজ করলে মানুষ জান্নাত লাভ করবে। আর ইমান না আনলে, অসৎ কাজ করলে মানুষের স্থান হবে ভীষণ আযাবের স্থান জাহান্নাম। উদ্দীপকে মুরতাজার বিশ্বাসে এ বিষয়গুলোই পরিস্ফুট হয়েছে। সুতরাং মুরতাজার বিশ্বাসটি আখিরাতে বিশ্বাস হিসেবে চিহ্নিত। মানবজীবনে আখিরাতে বিশ্বাসের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়। কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে, পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎকাজে উৎসাহিত হয় এবং অসৎকাজ থেকে বিরত থাকে। এভাবে মানুষ অসৎচরিত্র বর্জন করে সৎচরিত্রবান হয়ে ওঠে। অপরদিকে, আখিরাতে যে অবিশ্বাস করে, সে সুযোগ পেলেই পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে। পক্ষান্তরে, আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। পরিশেষে বলা যায়, মুরতাজার বিশ্বাসটি আখিরাতে বিশ্বাস হিসেবে চিহ্নিত এবং আখিরাতে বিশ্বাসের প্রভাব মানবজীবনকে কলুষমুক্ত, পবিত্র ও সুন্দর করে তোলে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

মুরতাজার বিশ্বাসটি চিহ্নিতপূর্বক মানবজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।

উদ্দীপক

মুরতাজা বিশ্বাস করেন যে, পৃথিবীর সকল মানুষ ইহকালীন কর্মের জন্য একদিন সৃষ্টিকর্তার নিকট জবাবদিহিতার সম্মুখীন হবেন। হিসাব-নিকাশ শেষে পুণ্যবানদের পুরস্কারস্বরূপ দেওয়া হবে এক আরামদায়ক স্থান ও পাপীদের দেওয়া হবে চরম শাস্তির স্থান। সে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। অন্যদিকে, কালিম মিয়ার ধারণা কিয়ামত পর্যন্ত যেহেতু পৃথিবীতে মানুষের আগমনের ধারা অব্যাহত থাকবে, সেহেতু তাদের সৎপথ দেখানোর জন্য আল্লাহ নবি-রাসুলও পাঠাবেন। তিনি মনে করেন, নবুয়তের ধারা এখনও বলবৎ রয়েছে।

Sylhet · 2024

উত্তর

আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়।

উত্তর

মানুষের চরিত্র, বৈশিষ্ট্য, কর্মকাণ্ড অনান্য জীব থেকে উন্নত হওয়ায় মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। মানুষ বিবেকবান প্রাণী। বিবেক-বুদ্ধির কারণেই মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা। মানুষের রয়েছে বিশেষ চিন্তাশক্তি, সৃজনশীলতা, যা তাকে অনন্যসাধারণ কাজে উৎসাহী করে। তাই মানুষের কর্মকাণ্ড আদর্শিক এবং উন্নত হয়ে থাকে। এসব কারণেই মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়।

উত্তর

কালিম মিয়ার ধারণায় খতমে নবুয়তে অবিশ্বাস করা হয়েছে। হযরত মুহাম্মদ (স.) ছিলেন সর্বশেষ নবি। তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবি-রাসুলগণের ধারায় সর্বশেষে আগমন করেছেন। আল্লাহ তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়্যিন' তথা সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন। খাতামুন অর্থ শেষ, সমাপ্তি। আর নবুয়ত হলো নবিগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তের অর্থ নবুয়তের সমাপ্তি। আর যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়্যিন বা সর্বশেষ নবি। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। এঁদের মধ্যে সর্বপ্রথম ছিলেন হযরত আদম (আ.)। আর সর্বশেষ ছিলেন হযরত মুহাম্মদ (স.)। হযরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে নবি-রাসুলগণের আগমনের ধারা শেষ বা বন্ধ হয়ে যায়। সুতরাং তিনিই সর্বশেষ নরি বা খাতামুন নাবিয়্যিন। কিন্তু উদ্দীপকের কালিম মিয়ার ধারণা নবুয়তের ধারা এখনও বলবৎ রয়েছে। সেহেতু বলা যায়, কালিম মিয়ার ধারণায় খতমে নবুয়তে অবিশ্বাস করা হয়েছে।

উত্তর

মুরতাজার বিশ্বাসটি আখিরাতে বিশ্বাস হিসেবে চিহ্নিত করা যায়। আখিরাত হলো পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কবর, হাশর, মিযান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের এক একটি পর্যায়। দুনিয়াতে ভালো কাজ করলে মানুষ জান্নাত লাভ করবে। আর ইমান না আনলে, অসৎ কাজ করলে মানুষের স্থান হবে ভীষণ আযাবের স্থান জাহান্নাম। উদ্দীপকে মুরতাজার বিশ্বাসে এ বিষয়গুলোই পরিস্ফুট হয়েছে। সুতরাং মুরতাজার বিশ্বাসটি আখিরাতে বিশ্বাস হিসেবে চিহ্নিত। মানবজীবনে আখিরাতে বিশ্বাসের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়। কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে, পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎকাজে উৎসাহিত হয় এবং অসৎকাজ থেকে বিরত থাকে। এভাবে মানুষ অসৎচরিত্র বর্জন করে সৎচরিত্রবান হয়ে ওঠে। অপরদিকে, আখিরাতে যে অবিশ্বাস করে, সে সুযোগ পেলেই পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে। পক্ষান্তরে, আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। পরিশেষে বলা যায়, মুরতাজার বিশ্বাসটি আখিরাতে বিশ্বাস হিসেবে চিহ্নিত এবং আখিরাতে বিশ্বাসের প্রভাব মানবজীবনকে কলুষমুক্ত, পবিত্র ও সুন্দর করে তোলে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।