শেয়ারFacebookWhatsApp

'ক'-এর বড় ভাইয়ের বক্তব্যটি আকাইদ সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক'-এর বড় ভাইয়ের বক্তব্যটিতে শিরক প্রকাশ পেয়েছে। শিরক (الشرك) শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহিদের বিপরীত। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই, শিরক চরম জুলুম।” (সূরা লুকমান: ১৩) আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা- ১. আল্লাহর সত্তা ও অস্তিত্বে শিরক করা। ২. আল্লাহর গুণাবলিতে শিরক করা। ৩. সৃষ্টিজগৎ, পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। ৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। উদ্দীপকে বর্ণিত 'ক'-এর বড় ভাইয়ের বক্তব্যটি আল্লাহর গুণাবলিতে শিরক করার শামিল। কারণ সে মনে করে, তার কোম্পানিই তার উত্তম রিযিক দিয়ে থাকে। তার এমন বক্তব্যে শিরক প্রকাশ পেয়েছে। তার উচিত তওবা করে এমন বক্তব্য পরিহার করা।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

'ক'-এর বড় ভাইয়ের বক্তব্যটি আকাইদ সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মূল্যায়ন কর।

উদ্দীপক

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 'ক' দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কিন্তু বন্ধুদেরকে সে প্রথম হয়েছে বলে জানায়। অপরদিকে তার বড় ভাই একটি কোম্পানির ম্যানেজার হিসেবে ভালো বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তাই তিনি প্রায়ই বলেন, "মূলত আমার কোম্পানিই আমার উত্তম রিযিক দিয়ে থাকে।"

Dinajpur · 2024

উত্তর

শরিয়তের যাবতীয় বিধিবিধান 'অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে।

উত্তর

আল্লাহ তায়ালা মানবজাতির হিদায়াতের জন্য যুগে যুগে বহু আদেশ-নিষেধ, বিধি-বিধান প্রেরণ করেছেন। এসব আদেশ-নিষেধ শরিয়ত হিসেবে প্রদান করেছেন। শরিয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। এটি হলো মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান। আল্লাহ তায়ালা এ সম্পর্কে বলেন- إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ قف অর্থ : “নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম ও জীবন ব্যবস্থা।” (সূরা আলে ইমরান, আয়াত ১৯) সুতরাং ইসলাম হলো আল্লাহ তায়ালার নিকট গ্রহণযোগ্য ধর্ম। আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক'-এর আচরণে আকাইদের নিফাকের বিষয়টি প্রকাশ পেয়েছে। নিফাক অর্থ ভণ্ডামি, কপটতা, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। ব্যবহারিক অর্থ হলো অন্তরে এক রকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। যে ব্যক্তির মাঝে নিফাকি বিদ্যমান থাকে তাকে বলা হয় মুনাফিক। মহানবি (স.) মুনাফিকের চিহ্ন বর্ণনা করে বলেছেন, "মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি) উদ্দীপকে আমরা দেখতে পাই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 'ক' দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করে বন্ধুদেরকে প্রথম হয়েছে বলে জানায়। তার এরূপ মিথ্যা কথার মাধ্যমে মুনাফিকি প্রকাশ পেয়েছে। তাই আমরা বলতে পারি, 'ক'-এর কাজে নিফাক প্রকাশ পেয়েছে। তার উচিত মুনাফিকির চিহ্ন মিথ্যা পরিহার করে সত্যবাদী হওয়া।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক'-এর বড় ভাইয়ের বক্তব্যটিতে শিরক প্রকাশ পেয়েছে। শিরক (الشرك) শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহিদের বিপরীত। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই, শিরক চরম জুলুম।” (সূরা লুকমান: ১৩) আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা- ১. আল্লাহর সত্তা ও অস্তিত্বে শিরক করা। ২. আল্লাহর গুণাবলিতে শিরক করা। ৩. সৃষ্টিজগৎ, পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। ৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। উদ্দীপকে বর্ণিত 'ক'-এর বড় ভাইয়ের বক্তব্যটি আল্লাহর গুণাবলিতে শিরক করার শামিল। কারণ সে মনে করে, তার কোম্পানিই তার উত্তম রিযিক দিয়ে থাকে। তার এমন বক্তব্যে শিরক প্রকাশ পেয়েছে। তার উচিত তওবা করে এমন বক্তব্য পরিহার করা।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।