শেয়ারFacebookWhatsApp

ইসলামের দৃষ্টিতে তাযকিয়ার আচরণ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত তাযকিয়ার আচরণটি ইসলামের দৃষ্টিতে কুফর। কুফর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, ইসলামের মৌলিক বিষয়গুলোকে অবিশ্বাস করাকে কুফর বলে। যে ব্যক্তি এর অবিশ্বাস করল তাকে কাফির বলা হয়। মানুষ নানাভাবে কাফির হতে পারে। তন্মধ্যে একটি হলো ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা। উদ্দীপকে আমরা দেখতে পাই, তাযকিয়া একজন মুসলিম। সে নিয়মিত সালাত আদায় করে। কিন্তু ইসলামের কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। তার এরূপ ঠাট্টা-বিদ্রূপ করা কুফরির শামিল। এমতাবস্থায় তাযকিয়াকে পুনরায় ইমান আনতে হবে এবং খাঁটি মনে তওবা করতে হবে এবং ভবিষ্যতে এরূপ ঘৃণ্য কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

ইসলামের দৃষ্টিতে তাযকিয়ার আচরণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

তাযকিয়া একজন মুসলিম। সে নিয়মিত সালাত আদায় করে। কিন্তু ইসলামের কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে ঠাট্টা-বিদ্রূপ করে। বিষয়টি জানতে পেরে তার এক শিক্ষক বলেন, "দুনিয়া ও আখিরাতে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ।”

Barisal · 2024

উত্তর

আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়।

উত্তর

ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনাও করা যায় না। এদের একটি অপরটির ওপর গভীরভাবে নির্ভরশীল। ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা-প্রশাখার মতো। ইমান হলো গাছের শিকড় বা মূল আর ইসলাম তার শাখা-প্রশাখা। মূল না থাকলে শাখা-প্রশাখা হয় না। আর শাখা-প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রুপ ইমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না।'

উত্তর

উদ্দীপকে বর্ণিত তাযকিয়ার আচরণটি ইসলামের দৃষ্টিতে কুফর। কুফর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, ইসলামের মৌলিক বিষয়গুলোকে অবিশ্বাস করাকে কুফর বলে। যে ব্যক্তি এর অবিশ্বাস করল তাকে কাফির বলা হয়। মানুষ নানাভাবে কাফির হতে পারে। তন্মধ্যে একটি হলো ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা। উদ্দীপকে আমরা দেখতে পাই, তাযকিয়া একজন মুসলিম। সে নিয়মিত সালাত আদায় করে। কিন্তু ইসলামের কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। তার এরূপ ঠাট্টা-বিদ্রূপ করা কুফরির শামিল। এমতাবস্থায় তাযকিয়াকে পুনরায় ইমান আনতে হবে এবং খাঁটি মনে তওবা করতে হবে এবং ভবিষ্যতে এরূপ ঘৃণ্য কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের মন্তব্যটি যথার্থ। তাযকিয়ার ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করার বিষয়টি জানতে পেরে শিক্ষক বলেন, দুনিয়া ও আখিরাতে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। অর্থাৎ কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের মাধ্যমে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম হয়ে থাকে। কাফির ব্যক্তি মহান আল্লাহকে অস্বীকার করে এবং তাঁর প্রতি অকৃতজ্ঞ হয়। ফলে সমাজে সে অকৃতজ্ঞ ও অবাধ্য হিসেবে পরিচিত হয়। কুফরের মাধ্যমে হতাশা সৃষ্টি হয়। যেহেতু কাফির ব্যক্তি আল্লাহ তায়ালা ও তাকদিরে অবিশ্বাস করে, তাই সে যেকোনো ব্যর্থতায় চরম হতাশ হয়ে পড়ে। কুফর মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত, জাহান্নামে বিশ্বাস না থাকায় নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে না পেরে দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার যেকোনো পাপ কাজ বিনাদ্বিধায় করতে পারে। এভাবে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে।কুফরির মাধ্যমে আল্লাহ তায়ালার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও অবাধ্যতা সৃষ্টি হয়। কাফির আল্লাহ তায়ালার বিধিবিধান ও আদেশ-নিষেধের কোনো পরোয়া করে না। বরং আল্লাহ তায়ালা ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে। ফলে আল্লাহ তায়ালা তার প্রতি অসন্তুষ্ট হন। আর যার প্রতি আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন, সে যত ক্ষমতা ও সম্পদের মালিক হোক না কেন তার ধ্বংস অনিবার্য। পরকালে তারা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। আল্লাহ তায়ালা বলেন, "যারা কুফরি করবে এবং আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।" (সূরা আল-বাকারা: ৩৯) তাই বলা যায়, তাযকিয়া সম্পর্কে শিক্ষকের মন্তব্যটি যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।