শেয়ারFacebookWhatsApp

সাবিলার বিশ্বাসে আকাইদের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: সাবিলার বিশ্বাসে আকাইদের শিরক বিষয়টি প্রকাশ পেয়েছে। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহিদের বিপরীত। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো- আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র মনে করা। আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে- “যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস জাহান্নাম।" (সূরা আল-মায়িদা: ৭২) সুতরাং উদ্দীপকে সাবিলার হযরত ঈসা (আ.)-কে মহান আল্লাহর পুত্র মনে করা সুস্পষ্ট শিরক। আর শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এর জন্য সাবিলাকে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

সাবিলার বিশ্বাসে আকাইদের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দশম শ্রেণির শিক্ষার্থী সাবিলা মুসলমান হলেও হযরত ঈসা (আ.)-কে মহান আল্লাহর পুত্র মনে করে। অন্যদিকে, ৯ম শ্রেণির শিক্ষার্থী সাদিকা তার সহপাঠী ফারিহাকে সালাত আদায়ের জন্য আহ্বান করে। এতে ফারিহা সাদিকার ওপর ক্ষিপ্ত হয়ে সালাত, সাওম ইত্যাদি বিশ্বাস করে না বলে পরিষ্কার জানিয়ে দেয়। বিষয়টি তার শ্রেণিশিক্ষক অবগত হয়ে বলেন, "ফারিহাকে তার এ মনোভাবের জন্য একদিন কঠিন পরিণতি ভোগ করতে হবে।"

Jessore · 2025

উত্তর

মানুষের মৃত্যুর পর থেকে যে জীবনের শুরু হয় এবং যে জীবন অনন্তকাল ধরে চলবে, সে জীবনই হলো আখিরাত।

উত্তর

"আমাকে শাফায়াত (করার অধিকার) দেওয়া হয়েছে।” -এ বাণীটি মহানবি (স.)-এর। কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে। মানুষ অসহনীয় দুঃখ-কষ্টে নিপতিত হবে। এসময় সব মানুষ হযরত আদম (আ.), হযরত নূহ (আ.), হযরত ইব্রাহিম (আ.), হযরত মূসা (আ.), হযরত ঈসা (আ.) সহ সব নবি-রাসুলের নিকট তাদের জন্য শাফায়াত করার অনুরোধ করবে। তাঁরা সকলেই অপারগতা প্রকাশ করলে সব মানুষ মহানবি (স.)-এর নিকট উপস্থিত হবেন। তখন মহানবি (স.) তাদের জন্য আল্লাহর নিকট শাফায়াত করবেন। তাই মহানবি (স.) বলেছেন, "আমাকে শাফায়াত (করার অধিকার) দেওয়া হয়েছে।" (সহিহ বুখারি ও মুসলিম)

উত্তর

সাবিলার বিশ্বাসে আকাইদের শিরক বিষয়টি প্রকাশ পেয়েছে। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহিদের বিপরীত। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো- আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র মনে করা। আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে- “যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস জাহান্নাম।" (সূরা আল-মায়িদা: ৭২) সুতরাং উদ্দীপকে সাবিলার হযরত ঈসা (আ.)-কে মহান আল্লাহর পুত্র মনে করা সুস্পষ্ট শিরক। আর শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এর জন্য সাবিলাকে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে।

উত্তর

ফারিহা কুফরে লিপ্ত, আর কুফরির পরিণতি সম্পর্কে শ্রেণি শিক্ষকের মন্তব্যটি যথার্থ। কুফর অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা। ইসলামি পরিভাষায় আল্লাহর মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিকেও অবিশ্বাস করাকে কুফর বলে। কুফরে লিপ্ত ব্যক্তিকে কাফির বলে। মানুষ নানাভাবে কাফির হতে পারে। তন্মধ্যে একটি হলো ইসলামের মৌলিক কোনো ইবাদত অস্বীকার করা। ফারিহা সালাত, সাওম ইত্যাদি ইবাদতে বিশ্বাস করে না। এরূপ ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা কুফরি। সুতরাং ফারিহা কুফরিতে লিপ্ত। মানবজীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের মাধ্যমে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণতি বহন করতে হবে। কুফরির মাধ্যমে আল্লাহ তায়ালার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও অবাধ্যতা সৃষ্টি হয়। কাফির আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ, বিধিবিধানের কোনো পরোয়া করে না। বরং আল্লাহ ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে, ঠাট্টা-বিদ্রূপ করে। ফলে আল্লাহ তায়ালা তাদের প্রতি অসন্তুষ্ট হন। আর যার প্রতি আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন, সে যত ক্ষমতা ও সম্পদের মালিক হোক না কেন তার ধ্বংস অনিবার্য। পরকালে তারা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। আল্লাহ তায়ালা বলেন, "যারা কুফরি করবে এবং আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।" (সূরা আল-বাকারা: ৩৯) তাই বলা যায়, কুফরির পরিণতি সম্পর্কে শ্রেণিশিক্ষকের মন্তব্যটি সঠিক ও যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সাবিলার বিশ্বাসে আকাইদের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। | Prosthuti