শেয়ারFacebookWhatsApp

চিত্র-১ এ খতিব সাহেবের আলোচনায় পরকালীন জীবনের কোন স্তরটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উত্তর: চিত্র-১ এ খতিব সাহেবের আলোচনায় পরকালীন জীবনের অন্যতম স্তর 'হাশর'-এর অবস্থা ফুটে ওঠেছে। হাশর হলো মহাসমাবেশ। আল্লাহ তায়ালার নির্দেশে সকল মানুষ ও প্রাণিকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে হাশরের ময়দানে সমবেত হবে। এ ময়দান বিশাল ও সুবিন্যস্ত। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষই সেদিন এ মাঠে একত্রিত হবে। মানুষের এ মহাসমাবেশকেই হাশর বলে। হাশরের ময়দান হলো হিসাব-নিকাশের দিন। সেদিন সকল মানুষের সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে। যারা পুণ্যবান তারা ডান হাতে আমলনামা লাভ করবে। আর পাপীরা বাম হাতে। হাশরের ময়দান ভীষণ কষ্টের স্থান। সেদিন সূর্য মাথার উপরে থাকবে। প্রচণ্ড তাপে মানুষ অস্থির হয়ে যাবে। সেদিন আল্লাহর ছায়া ব্যতিত কোনো ছায়া থাকবে না। উদ্দীপকে চিত্র-১ খতিব সাহেবের আলোচনায় একই চিত্র ফুটে উঠেছে। তাই বলা যায়, খতিব সাহেবের আলোচনায় পরকালীন জীবনের 'হাশর' স্তরটি ফুটে উঠেছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

চিত্র-১ এ খতিব সাহেবের আলোচনায় পরকালীন জীবনের কোন স্তরটি ফুটে উঠেছে…

উদ্দীপক

চিত্র-১ : খতিব সাহেব জুমার আলোচনায় পরকালের বর্ণনা করতে গিয়ে বলেন, “সেই ভয়ানক বিভীষিকাময় দিনে সকল মানুষের মাথার ওপর সূর্য থাকবে, প্রচণ্ড গরমে সবাই ঘামতে থাকবে।” চিত্র-২: জমির মন্ডল আল্লাহকে এক বলে জানেন। মানুষের মুক্তির বার্তা নিয়ে যুগযুগ ধরে পথপ্রদর্শকদের আগমনকেও বিশ্বাস করেন। কিন্তু তিনি মনে করেন, কিয়ামত পর্যন্ত এই পথপ্রদর্শকগণের আগমন চলমান থাকবে।

Rajshahi · 2026

উত্তর

মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। এর অপর নাম বারযাখ।

উত্তর

আল্লাহ তায়ালা বলেন, “কোনো কিছুই তাঁর সদৃশ নয়।” (সূরা আশ্-শুরা : ১১) এ আয়াত দ্বারা মহান আল্লাহ তাঁর একত্ববাদ তথা তাওহিদের কথা উল্লেখ করেছেন। তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামি শরিয়তের পরিভাষায়, আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়। তাওহিদের মূল কথা হলো- আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। তাঁর তুলনীয় কেউ নেই।

উত্তর

চিত্র-১ এ খতিব সাহেবের আলোচনায় পরকালীন জীবনের অন্যতম স্তর 'হাশর'-এর অবস্থা ফুটে ওঠেছে। হাশর হলো মহাসমাবেশ। আল্লাহ তায়ালার নির্দেশে সকল মানুষ ও প্রাণিকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে হাশরের ময়দানে সমবেত হবে। এ ময়দান বিশাল ও সুবিন্যস্ত। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষই সেদিন এ মাঠে একত্রিত হবে। মানুষের এ মহাসমাবেশকেই হাশর বলে। হাশরের ময়দান হলো হিসাব-নিকাশের দিন। সেদিন সকল মানুষের সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে। যারা পুণ্যবান তারা ডান হাতে আমলনামা লাভ করবে। আর পাপীরা বাম হাতে। হাশরের ময়দান ভীষণ কষ্টের স্থান। সেদিন সূর্য মাথার উপরে থাকবে। প্রচণ্ড তাপে মানুষ অস্থির হয়ে যাবে। সেদিন আল্লাহর ছায়া ব্যতিত কোনো ছায়া থাকবে না। উদ্দীপকে চিত্র-১ খতিব সাহেবের আলোচনায় একই চিত্র ফুটে উঠেছে। তাই বলা যায়, খতিব সাহেবের আলোচনায় পরকালীন জীবনের 'হাশর' স্তরটি ফুটে উঠেছে।

উত্তর

চিত্র-২ এ জমির মন্ডলের বিশ্বাসে আকাইদের রিসালাত বিষয়ের খতমে নবুয়ত বিশ্বাসের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবি ছিলেন হযরত আদম (আ.) এবং সর্বশেষ নবি হলেন হযরত মুহাম্মদ (স.)। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবেন সকলের নবি তিনিই। তাঁর শিক্ষা, আদর্শ, সকলকেই অনুসরণ করতে হবে। মুহাম্মদ (স.)-এর আগমনের মধ্যমে দ্বীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। অর্থাৎ রাসুল (স.)-এর আগমনের মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত হয়। এরপর আর কোনো নবি ও রাসুল দুনিয়ায় আগমন করবেন না। যেমন- আল্লাহ ঘোষণা করেন, “মুহাম্মদ (স.) তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল-আহযাব : ৪০) মহানবি (স.) বলেন, “আমিই শেষ নবি, আমার পরে আর কোনো নবি নেই।” (মুসলিম) উদ্দীপকে জমির মন্ডলের বিশ্বাস কিয়ামত পর্যন্ত নবিগণ আগমন করবেন। তার এ বিশ্বাসটি সঠিক নয়। তার বিশ্বাসটি খতমে নবুয়ত বিশ্বাসের পরিপন্থি। খতমে নবুয়ত বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। কেননা খতমে নবুয়ত বিশ্বাস করা ইমানের অন্যতম অঙ্গ। উক্ত বিশ্বাস ব্যতীত কেউ মুমিন হতে পারবে না।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।