চিত্র-২ এ জমির মন্ডলের বিশ্বাসে আকাইদের যে বিষয়ের ঘাটতি পরিলক্ষিত হয়েছে তা চিহ্নিতপূর্বক এর গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-২ এ জমির মন্ডলের বিশ্বাসে আকাইদের রিসালাত বিষয়ের খতমে নবুয়ত বিশ্বাসের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবি ছিলেন হযরত আদম (আ.) এবং সর্বশেষ নবি হলেন হযরত মুহাম্মদ (স.)। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবেন সকলের নবি তিনিই। তাঁর শিক্ষা, আদর্শ, সকলকেই অনুসরণ করতে হবে। মুহাম্মদ (স.)-এর আগমনের মধ্যমে দ্বীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। অর্থাৎ রাসুল (স.)-এর আগমনের মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত হয়। এরপর আর কোনো নবি ও রাসুল দুনিয়ায় আগমন করবেন না। যেমন- আল্লাহ ঘোষণা করেন, “মুহাম্মদ (স.) তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল-আহযাব : ৪০) মহানবি (স.) বলেন, “আমিই শেষ নবি, আমার পরে আর কোনো নবি নেই।” (মুসলিম) উদ্দীপকে জমির মন্ডলের বিশ্বাস কিয়ামত পর্যন্ত নবিগণ আগমন করবেন। তার এ বিশ্বাসটি সঠিক নয়। তার বিশ্বাসটি খতমে নবুয়ত বিশ্বাসের পরিপন্থি। খতমে নবুয়ত বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। কেননা খতমে নবুয়ত বিশ্বাস করা ইমানের অন্যতম অঙ্গ। উক্ত বিশ্বাস ব্যতীত কেউ মুমিন হতে পারবে না।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
চিত্র-২ এ জমির মন্ডলের বিশ্বাসে আকাইদের যে বিষয়ের ঘাটতি পরিলক্ষিত হ…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর