“কোনো কিছুই তাঁর সদৃশ নয়।”- ব্যাখ্যা করো।
উত্তর: আল্লাহ তায়ালা বলেন, “কোনো কিছুই তাঁর সদৃশ নয়।” (সূরা আশ্-শুরা : ১১) এ আয়াত দ্বারা মহান আল্লাহ তাঁর একত্ববাদ তথা তাওহিদের কথা উল্লেখ করেছেন। তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামি শরিয়তের পরিভাষায়, আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়। তাওহিদের মূল কথা হলো- আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। তাঁর তুলনীয় কেউ নেই।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
“কোনো কিছুই তাঁর সদৃশ নয়।”- ব্যাখ্যা করো।
উত্তর